গত সপ্তাহে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকটি সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে। ফলে গল্পকে এখন আরও আকর্ষণীয় করে তুলতে একের পর এক চমক আসছে। একদিকে যেমন বিদ্যা ব্যানার্জির আসল পরিচয় ফাঁস হচ্ছে, অন্যদিকে তেমনই গল্পে এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিদ্যা এক ভয়ঙ্কর অতীতের মুখোমুখি। বিভিন্ন কাগজের মাঝে দত্তক নেওয়ার একটি কাগজ খুঁজে পায় সে। কৃষ্ণ গোপাল নামক এক ব্যক্তির কথা সে খোঁজাখুঁজি করতে গিয়ে জানতে পারে। কিন্তু এটা জানে না, এই কৃষ্ণ গোপাল আসলে তাঁর বাবা। 

অন্যদিকে জানা যায় কাশ্যপ হল আসল খুনি আর অভিযুক্ত হয়েছে এই কৃষ্ণ গোপাল। পালক বাবার থেকে কৃষ্ণ গোপালের বিষয় জানতে চায় বিদ্যা। কিন্তু সঠিক উত্তর কি পাবে সে? সেই উত্তর জানার আগেই দেখা যায়, বিদ্যাকে খুনের পরোয়ানা কৃষ গোপালকে দিচ্ছে কাশ্যপ। শিলান্যাসের দিনই বিদ্যা কি তবে নিজের বাবার হাতে খুন হবে, নাকি সত্যটা জানতে পারবে? উত্তর আগামীতে পাওয়া যাবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)