টিআরপি তালিকায় আবারও উপরের দিকে উঠে এসেছে 'পরিণীতা'। দুই নম্বরে রয়েছে চলতি সপ্তাহে এই ধারাবাহিক। আর তারপরই গল্পে আসছে নতুন চমক। বাবার সন্ধান পেয়েছে পারুল। কিন্তু তারপরই জব্বর বিপদে পড়তে চলেছে নায়িকা।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরিণীতা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে পারুলের বাবা স্থির করেছে মেয়েকে সমস্ত সম্পত্তি লিখে দেবে। আর তার সেই বিপুল সম্পত্তি যাতে বেহাত না হয় সেটার জন্যই ফন্দি আঁটে খলনায়িকা। পারুলের বাবাকে হত্যার ছক কষে তারা। শিরিন যতই পারুলের বিরোধিতা করুক, বাবার বিপদ শুনে নিজেকে ঠিক রাখতে পারে না। ছুটে আসে পারুলের কাছে, জানায় সবটা।
বাবার বিপদ শুনে সেখানে ছুটে যায় নায়িকা। সঙ্গে যায় রায়ানও। বাবাকে খুঁজে বের করে তারা। জানায় আর কোনও বিপদ নেই। এবার সব ঠিক হবে। আর সেই সময় বাবাকে উদ্ধার করতে গিয়ে মরণ ফাঁদে পড়ে পারুল, রায়ান। তাদের মাথায় মেরে আহত করে বন্দি বানানো হয়। বাবা, মেয়ে এবং রায়ানকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার ছক কষা হয়। এমন অবস্থায় কী হবে তাদের? কে বাঁচাতে আসবে? পারুলের মা। কিন্তু কীভাবে? শেষ পর্যন্ত কী ঘটে সেটাই এখন দেখার।















