'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হতে পারছে না। কখনও দুই, কখনও তিন নম্বরে থাকছে টিআরপি তালিকায়। এবার গল্পকে আরও টানটান, আকর্ষণীয় করে তুলতে গল্পে আসছে নতুন চমক। এবার অতীতের মুখোমুখি হবে পরশুরাম। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কুসুমপুরে একটি গোপন মিশনে এসেছে পরশুরাম। তবে কীসের খোঁজে? একটি ভগ্নপ্রায় বাড়িতে গিয়ে সমস্ত জিনিস ঘেঁটে দেখে সে। সেখানেই একটি ছবি খুঁজে পায়। বোঝে যার খোঁজে এসেছিল সে আসলে তার হারিয়ে বোন! তটিনীকে ফোন করে পরশুরাম জানায় শিবানী আসলে তার বোন, তটিনী ঠিকই অনুমান করেছিল। কিন্তু কীভাবে কারা তাকে খুন করেছিল জানতে পারবে কি? 

এই প্রশ্নের খোঁজে স্থানীয় থানায় যায় পরশুরাম। সেখানে গিয়ে শোনে শিবানীর নাকি চরিত্র ভাল ছিল না। বোনের বিষয়ে এই তথ্য জেনে ক্ষেপে যায় পরশুরাম। তার খুনের নেপথ্যে আসলে কী বা কারা সে কি আদৌ খুঁজে বের করতে পারবে, নাকি অন্য কোনও বিষয় জানতে পারবে? একই সঙ্গে নায়ক খুঁজছে তার হারানো অতীত, এবং তার সঙ্গে জড়িয়ে থাকা রহস্য। সবের উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। ফলে সবটা মিলিয়েই এই ধারাবাহিকের গল্প যে জমজমাট হয়ে উঠেছে সেটা বলাই যায়। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)