'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি যবে থেকে শুরু হয়েছে, তবে থেকেই নজর কেড়েছে দর্শকদের। এমনকী সেরা ১০ -এ নিজের জায়গা বানিয়ে ফেলেছে। এবার গল্পকে আরও টানটান করে তুলতে আসছে নতুন চমক।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গিয়েছে বাণী এবং অনিরুদ্ধর ঘুরে দাঁড়ানোর শেষ লড়াই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাদের ফুড ট্রাকে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আর সেটা দেখে ছুটে আসে দু'জনেই। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। আর কিছুই করার নেই। অনিরুদ্ধ ভেঙে পড়ে, বলে তাদের রুটিরুজির একমাত্র পথ বন্ধ হয়ে গেল। ভেঙে পড়ে বাণীও। তখন আড়ালে থেকে মৌলি বলে সে এভাবেই সব শেষ করে দেবে।
আর তখনই আসে চমক। জানা যায়, মৌলি এবার সমস্ত সীমা লঙ্ঘন করে দেওয়ায় তাকে শাস্তি দেওয়া হবে। সে যে আসলে রায়চৌধুরী পরিবারের মেয়ে নয়, বরং বাণীই আসলে সেই বাড়ির উত্তরাধিকারী সেটা সে জন্যে পারবে। বলে দেওয়া হবে। কথাটা পুরোটা না শুনলেও কিছুটা শোনে বাণী। তবে কি সব হারিয়ে এবার সবটা আবার অন্য ভাবে ফিরে পাবে নায়িকা? জানতে পারবে নিজের আসল পিতৃপরিচয়? উত্তর আগামীতে পাওয়া যাবে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)
প্রসঙ্গত, এই ধারাবাহিকের গল্পে সম্প্রতি দেখানো হয়েছে বাণী-অনিরুদ্ধর জীবন যেন কিছুতেই ছন্দে ফিরছে না। বাণীর মেয়ে তানিয়া অনিরুদ্ধকে দেখে ভয় পাচ্ছে। অথচ, অনিরুদ্ধকে সে নিজের সবচেয়ে ভাল বন্ধু হিসেবে দেখত। এমনকী বাণীর সঙ্গে অনিরুদ্ধর বিয়ে সেই-ই জোর করে দেয়। কিন্তু এখন কী এমন হল, যে অনিরুদ্ধকে দেখেই তানিয়া ভয় পাচ্ছে? সেই উত্তর এখনও না মিললেও আঁচ পাচ্ছেন দর্শক। তানিয়ার আসল বাবা ইচ্ছেকৃতভাবে অনিরুদ্ধর ছদ্মবেশ ধরে ছোট্ট তানিকে ভয় দেখাচ্ছে। আর তাই অনিরুদ্ধকে দেখলেই ভয়ে কাঁটা হয়ে যাচ্ছে সে। গোটা বিষয়টা গড়িয়েছিল কোর্ট পর্যন্তও। আর তার মধ্যেই গল্পে এল নতুন টুইস্ট।
'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সম্প্রচারিত হয়। তবে এই বিশেষ অংশটি টানা ৪ দিন চলবে। ২৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত দেখা যাবে।