'ও মোর দরদিয়া' ধারাবাহিকে নতুন টুইস্ট নিয়ে এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র। গল্প এখন আরও জমজমাট এবং আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। বাণীর জীবনের বিপদ বাড়াতে আসছেন কে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাণী এবং অনিরুদ্ধ তাদের বাড়িতে স্নান যাত্রার পুজোর আয়োজন করেছে। উপস্থিত রয়েছে গোটা পরিবার। আর সেই সময়ই হাজির হয় নতুন উপদ্রব।
বিক্রম দেব নামক এক ব্যক্তি হাজির হয় বাণীদের বাড়িতে। জানায় এই বাড়িতে ওরা স্নান যাত্রার পুজো করলেও রথ যাত্রা করবেন তিনি। এই বাড়ি এবং সমস্ত সম্পত্তি তার। সকলকে সে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে। বাণী সেই সময় রুখে দাঁড়ায়। জানায় এই বাড়িতে তারাই রথ যাত্রার পুজো করবে। এটা তাদেরই বাড়ি। শেষ পর্যন্ত এই কেসে কারা বিজয়ী হয় সেটাই দেখার।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)
প্রসঙ্গত, এতদিন 'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সন্ধ্যা ৭ টা থেকে সম্প্রচারিত হতো। এখন এর সময় বদলেছে। 'কুমকুম' আসার কারণে 'ও মোর দরদিয়া' এখন প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে দেখা যায়। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন রণিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষ। এই বিশেষ পর্ব দেখা যাবে আগামী ২৯ জুন।
প্রসঙ্গত, গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, নিজেকে রায়চৌধুরী পরিবারের যোগ্য উত্তরাধিকার প্রমাণ করতে গর্ভবতী অবস্থাতেই স্বামীর সঙ্গে বিউটি কম্পিটিশনে নাম দিচ্ছে বাণী। ফর্ম ফিলাপ করতে এসেছে। বাণী বদ্ধপরিকর এই প্রতিযোগিতা জিততে হবে বলে। কারণ এতেই সে প্রমাণ করবে তার মধ্যেও গুণ এবং প্রতিভা আছে। স্ত্রীর এই নতুন লড়াইয়ে পাশে থাকে অনিরুদ্ধ। কিন্তু এত সহজে সবটা হলে তো হয়েই যেত! মৌলি সেখানে হাজির হয়। বাণীর ফর্মে আগুন ধরিয়ে দেয়। জানায় সে কিছুতেই নিজেকে রায় বাড়ির যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ করতে পারবে না। কারণ গর্ভবতী মেয়েদের রান্নাঘর আর বাড়িতেই নাকি মানায়। শেষ পর্যন্ত সেখানে কী ঘটে সেটাই দেখার।