সম্পর্কের শুরুটা হয়েছিল ১০ বছর আগে। কিন্তু সেই শুরুর সময়টা কেমন ছিল তাঁদের? সম্প্রতি নিজেরাই এই বিষয়টা প্রকাশ্যে এনেছেন। কথা হচ্ছে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার। গত ১৪ জুলাই 'হে জোনাস' শোয়ে প্রিয়াঙ্কা এবং নিক তাঁদের সম্পর্কের শুরুর দিকের কথোপকথন কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করেন। এরপরই ভাইরাল হয় নিকের পাঠানো প্রিয়াঙ্কাকে প্রথম মেসেজ। কী ছিল তাতে?
জো এবং কেভিন জোনাস এই শোয়ে পড়ে শোনান নিক এবং প্রিয়াঙ্কার সম্পর্কের শুরুর দিকের কথোপকথন। আর নিজেদের সেই মেসেজ শুনে এদিন হেসে গড়িয়ে পড়েন অভিনেত্রী এবং তাঁর বেটার হাফ। নিক 'দেশি গার্ল' -এর হাত ধরেছিলেন শক্ত করে। এর থেকেই বোঝা যায় তাঁদের মধ্যে বোঝাপড়া কতটা ভাল। নিক এবং প্রিয়াঙ্কার চ্যাট বর্তমানে ভাইরাল, আর সেটা দেখে মুগ্ধ নেটপাড়া।
২০১৬ সালে যখন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার কথা শুরু হয় একে অন্যকে ঠিক কী বলেছিলেন? নিক লিখেছিলেন, 'হ্যালো, আমি কিছুজনের থেকে শুনলাম আমাদের নাকি দেখা করা উচিত। আমি সেই লোকগুলোর কথার সঙ্গে সহমত। তুমি কি লস অ্যাঞ্জেলেসে আসছ এর মধ্যে?' প্রিয়াঙ্কা আগে থেকেই নিককে চিনতেন, তাঁদের মিউচুয়াল বন্ধু ছিল একজন, গ্রাহাম রজার্স। তাঁর প্রসঙ্গ টেনেই প্রিয়াঙ্কা জবাব দেন, 'হাই, গ্রাহাম তোমার কথা অনেক বলেছে। আপাতত মেসেজে কথা হোক, আরও প্রাইভেট ভাবে। আমার টিম এই চ্যাট দেখতে পারে।' টুইটার থেকে তারপর তাঁরা ফোনে কথা বলা শুরু করেন।
nicks first message to priyanka before they started dating omg pic.twitter.com/KOXulrVZiL
— olivia (@itsoktobefools)Tweet by @itsoktobefools
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, প্রিয়াঙ্কা নিককে চিনলেও, তিনি কিন্তু অভিনেত্রীকে অতটা চিনতেন না। নিক এদিন জানান, তিনি প্রথমবার প্রিয়াঙ্কার কথা শোনেন তাঁর ভাই কেভিনের কাছে। তিনি নিককে জিজ্ঞেস করেছিলেন প্রিয়াঙ্কা অভিনীত কোয়ানটিকো সিরিজটি দেখেছেন কিনা? নিক সেই শো না দেখে থাকলেও, উক্ত শোয়ের পোস্টারে অভিনেত্রীকে দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
ফোন নম্বর আদানপ্রদানের পরও নিকের প্রথমে বিশ্বাস হয়নি তিনি প্রিয়াঙ্কার সঙ্গেই কথা বলছেন। তিনি সেটার জন্য প্রমাণও চেয়েছিলেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মাত্র বছর দেড়েক প্রেমে পরেই তাঁরা সাতপাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে যোধপুরের একটি রাজবাড়িতে তাঁদের বিয়ের আসর বসেছিল। ক্রিশ্চান এবুঝ হিন্দু মতে বিয়ে হয়েছিল তাঁদের। নিকট বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন।
















