উজান-কুইনের গল্প ফুরলো না, তার আগেই শুরু হল 'ভোলেবাবা পার করেগা'র নতুন সিজন। এই তিন নম্বর সিজনে এবার দেখা যাবে দুই বোনের গল্প। রূপাঞ্জনা ও নীলাঞ্জনার গল্প নিয়ে এগোবে এই ধারাবাহিক। মুখ্য দুই চরিত্রে আছেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী ও নবাগতা শ্রেয়া বসাক। গল্পে বর্ণিনীর চরিত্রের নাম নীলাঞ্জনা, সে তার বোন রূপাঞ্জনাকে কিছুতেই সহ্য করতে পারে না। অন্যদিকে, শ্রেয়া ওরফে রূপাঞ্জনা বড়ই শান্তশিষ্ট। সে মনে সব কষ্ট চেপে রাখলেও মুখ ফুটে কিছু বলে না।
অল্পদিনের নোটিশে শুরু হয়েছে এই ধারাবাহিক। জানা যাচ্ছে, পরে ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে।
স্টার জলসার ধারাবাহিক 'ভোলেবাবা পার কারেগা'র শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির। তালসারিতে শুটিং করছিলেন তিনি। সেই সময় সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। জলে দু'জনেই পড়ে যান, কিন্তু নায়িকাকে উদ্ধার করা গেলেও না ফেরার দেশে চলে গেলেন রাহুল। এই ঘটনা জানার পর থেকেই শোকে আচ্ছন্ন গোটা টলিউড ইন্ডাস্ট্রি, তেমনই রাহুলের অনুরাগীরা। কিন্তু এর মাঝেই সমাজমাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলছেন শুটিংয়ের যথেষ্ট নিরাপত্তা নিয়ে। ইউনিটের লোক থাকতেও কীভাবে এই অঘটন ঘটল? উঠে আসছে বহু প্রশ্ন।
রাহুলের মৃত্যু অস্বাভাবিক, রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে এফআইআর করতে আর্টিস্ট ফোরামের সঙ্গে শনিবার থানায় উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা সরকার। রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠানো হয়েছিল। মৃত্যুর কারণ জানতে চাওয়া হয়েছিল৷ আশানুরূপ উত্তর পাওয়া না যাওয়ায় এবার এফআইআর করছেন আর্টিস্ট ফোরামের সদস্যরা৷ উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্কা সরকার৷ এদিন 'জাস্টিস ফর রাহুল' স্লোগানে রাজপথে নামছেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা।
শনিবার বিকেল চারটেয় টেকনিশিয়ান স্টুডিও থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। চার সংগঠনের আয়োজনে হচ্ছে এই মিছিল। চার সংগঠনের মধ্যে রয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন ওরফে ইম্পা, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স ওফ ইস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম ও ধারাবাহিকের প্রযোজক সংগঠন।
















