নিজস্ব সংবাদদাতা: কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একদিকে কে বাবা অন্যদিকে হবু শাশুড়ি পিয়া সেনগুপ্তকে নিয়ে কেক কাটতে দেখা গেল অভিনেত্রীকে। তবে আশেপাশে দেখা নেই বনি সেনগুপ্তর। ব্যাপার কী? প্রেমিকার বিশেষ দিনে কোথায় গেলেন বনি?
গত বছর থেকেই জীবন খানিকটা বদলেছে কৌশানী মুখোপাধ্যায়ের। টলিউড যেন পেয়েছে এক নতুন কৌশানীকে। একের পর এক ছবিতে নিজের অভিনয়ের প্রশংসা পেয়েছেন তিনি। তাই বলাই যায় এই বছরটা কৌশানীর জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বছর।
জন্মদিনে অভিনেত্রীর পাশে ছিলেন পরিবারের এবং কাছের বন্ধুরা। কেক কাটতে দেখা গেল বার্থডে গার্ল কৌশানীকে। একদিকে বাবা ও অন্যদিকে হবু শাশুড়ি পিয়া সেনগুপ্ত, অনেকেরই প্রশ্ন, এদিন বনি তাহলে কোথায় ছিলেন? জন্মদিনে অনুষ্ঠানে কি উপস্থিত ছিলেন না বনি?
আসলে এদিন হবু স্ত্রী এবং মায়ের ভিডিও করতে ব্যস্ত ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কেক কাটার সময় ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে ভিডিও করছিলেন, তাই সেই সময় দেখা যায়নি অভিনেতাকে। তবে জন্মদিনে কৌশানীর সঙ্গে ছবি ভাগ করে নিয়ে মনের কথা লিখেছেন অভিনেতা। বনি লেখেন, 'তোমার হাসির মতোই জন্মদিনেও জ্যোতি ছড়াক। তোমার সঙ্গে এক একটা দিন কাটানোই আমার কাছে উপহার। বয়স বাড়লেও তুমি আমার কাছে সময়ের উর্ধ্বে। শুভ জন্মদিন আমার অপু'।
রাজ চক্রবর্তী পরিচালিত 'পারব না আমি ছাড়তে তোকে' ছবির মাধ্যমে আলাপ এবং ভালবাসা শুরু হয় বনি-কৌশানীর। এই ছবিতে কৌশানীর চরিত্রের নাম ছিল 'অপু'। তাই এই নামটাই বনির কাছে খুব কাছের।
















