জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য় আসছে বড়সড় চমক। গল্পে এবার অনুভবের দুর্ঘটনার জন্য লাজুকে ফাঁসানোর চেষ্টা করে করে বনলতা। বনলতা বদ্ধপরিকর, সে যেভাবেই হোক লাজুকে তাদের বাড়ি এবং অনুভবের জীবন থেকে তো বটেই, কলেজ থেকেও তাড়াতে চাইছে। ধারাবাহিকে লাজুকে বিপদে ফেলতে আসছে আরও এক নতুন চরিত্র।
বনলতার আইনজীবীর চরিত্রে দেখা যাবে অভিনেতা নীলাঞ্জন দত্তকে। লাজুর বিপক্ষে লড়বে সে। আদালত চত্বরে লাজবন্তীকে চরম বিপাকে ফেলতে দেখা যাবে অভিনেতাকে। খুব তাড়াতাড়ি এই চরিত্রের মাধ্যমে পর্দায় আসছেন নীলাঞ্জন। এর আগে টলিউড থেকে বলিউডের বহু ধারাবাহিক, সিরিজ ও ছবিতে অভিনয় করে পরিচিতি গড়েছেন তিনি।
'কনে দেখা আলো'র গল্পে দেখা যাচ্ছে, অনুভবের দুর্ঘটনার পর সে স্মৃতি হারিয়েছে। লাজুকে আর চিনতে পারছে না। তবে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আর তারপরই কলেজ জয়েন করে সে। তখনই তার পড়াশোনায় ইতি টানার জন্য বনলতা রটিয়ে দেয় সেই অনুভবকে হত্যার চেষ্টা করেছে। সাংবাদিকরা তাকে ছেঁকে ধরে। এমনকী পুলিশও গ্রেফতার করে নায়িকাকে।
গোটা বিষয়টা অনুভবের সামনে ঘটলেও সে যেন সন্দিহান, আদৌ লাজুর মতো 'বাচ্চা মেয়ে' এই ঘটনা ঘটাতে পারে কিনা। বরের প্রশ্ন শুনে বনলতা জানায় লাজু তার দুর্ঘটনা ঘটিয়েছে। তাকে এই মিথ্যে বিশ্বাস করায়। সে জানায়, অনুভব আর লাজুর লাভ স্টোরি সে শেষ করেই ছাড়বে। এখন শেষ পর্যন্ত গল্পে কী হয় সেটাই দেখার। এই মিথ্যে অপবাদ থেকে লাজু কী করে নিষ্কৃতি পায় সেই দিকেই নজর দর্শকদের। এর মাঝে এই নতুন চরিত্র আরও বিপদ বাড়াবে লাজুর, এমনটাই ইঙ্গিত মিলছে।















