বিরাট টুইস্ট আসছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য়। এই ধারাবাহিকে সম্প্রতি দেখানো হয়েছে সুদেব বেঁচে আছে। সেই কথা জেনে স্বামীর উপর রাগ করে বাড়ি ছেড়েছিল লাজু। এদিকে লাজু সুদেবকে ডিভোর্স দিতে চায়। আর বনলতার কারসাজিতে আবারও সুদেব পা দেয়। লাজুকে ফিরিয়ে নিতে যায় সে। লাজুও পরিস্থিতির শিকার হয়ে রাজি হয়। এই খবর পেয়ে অনুভব সুদেব এবং লাজুর সঙ্গে দেখা করতে আসে। সুদেব জানায় তার আর লাজুর মিলমিশ হয়ে গিয়েছে। তাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সব মিটে গিয়েছে।
এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়ে অনুভব। সে লাজুকে প্রশ্ন করে যদি তার স্বামীর সঙ্গে মিলমিশ করে নেওয়ার ছিল তাহলে কেন তার উকিল বন্ধুকে এসবে টানল বিবাহ বিচ্ছেদের কাগজ তৈরি করতে কেন বলল? সে লাজুকে এও বলে, তার ওই উকিল বন্ধুর পারিশ্রমিক কত সে জানে না। বলে সে রাগ করে বেরিয়ে যেতে চায়। লাজু পিছন দিয়ে চেঁচিয়ে উঠে বলে, সে তার ওই বন্ধুর পারিশ্রমিক দিয়ে দেবে যেভাবেই হোক।
মনের মানুষকে আবার স্বামীর কাছে ফিরে যেতে, সুখে সংসার করতে দেখে সেটা কিছুতেই মেনে নিতে পারে না অনুভব। হিংসা, রাগে জ্বলতে থাকে। আর রাগের মাথায় গাড়ি চালায় গিয়েই দুর্ঘটনা ঘটায়।
লাজুর মনে তখন থেকেই সন্দেহ হতে থাকে। কিছু একটা যে ঘটেছে, তার মন বারবার জানান দেয়। এদিকে, দুর্ঘটনার জেরে মাথায় ভয়ঙ্কর চোট লাগে অনুভবের। তার অপারেশন করা হয়। কিন্তু তারপরেও পরিস্থিতি জটিল হতে থাকে। এদিকে, লাজু যাতে অনুভবের এই অবস্থার কথা একেবারেই জানতে না পারে, সেই চেষ্টা করে বনলতা। এদিকে, অনুভব ঘোরের মধ্যে লাজুর নাম করতে থাকে। নাতির এই অবস্থা দেখে লাজুকে খবর দেয় ঠাম্মি।
খবর পেয়ে লাজু তখনই শ্বশুরবাড়ি ছেড়ে কলকাতায় বেরিয়ে আসতে চায়। কিন্তু তার পথের বাধা হয়ে দাঁড়ায় সুদেব ও তার বাড়ির লোক। এবার কি করবে লাজু? সে কি পারবে অনুভবের কাছে পৌঁছতে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিক। পয়েছে ০.৪ নম্বর।















