জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'য় আসছে বিরাট মোড়। এবার সবকিছুকে পিছনে ফেলে লাজুর কাছে যাবে অনুভব। তাকে নিজের মনের কথা বলে দেবে। সম্প্রতি এই নতুন প্রোমো ঘিরে উত্তেজনা বেড়েছে দর্শক মহলে।
প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, বনলতা লাজুর কলেজে গিয়ে তার কাছে ক্ষমা চাইছে। কাঁদতে কাঁদতে তাকে বলছে অনুভব লাজুকেই ভালবাসে। তাই ডিভোর্স আটকাতে লাজুই পারবে। বনলতার ফন্দি এবারও ধরতে পারে না লাজু। সে অনুভবকে গিয়ে বলে বনলতাকে ডিভোর্স যেন না দেয়। সে যেন বনলতার সঙ্গেই বাকি জীবনটা কাটায়। কিন্তু লাজুর কথা কিছুতেই মানতে নারাজ অনুভব। সে বারবার লাজুকে বোঝানোর চেষ্টা করে, বনলতার সঙ্গে সে সম্পর্ক রাখবে না।
অনুভব জানায়, বনলতা ঠিকই বলেছে সে সত্যিই লাজুকে ভালবাসে। কিন্তু লাজু অস্বীকার করে জানায়, তারা শুধুমাত্র ভাল বন্ধু। অনুভব লাজুকে জানায়, সে যদি ভালবাসা অস্বীকার করে তাহলে একদিন পস্তাবে। তখন অনুভবের কাছে ফিরলেও সে তাকে গ্রহণ করবে না। এর মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামে। লাজু একা দাঁড়িয়ে ভেজে। বুঝতে পারে না তার কী করা উচিত। এবার কী হবে? গল্পের নতুন মোড়ে কোন চমক অপেক্ষা করছে দর্শকের জন্য? প্রোমো দেখে নানা প্রশ্ন ঘুরছে ধারাবাহিকের অনুরাগীদের মনে।
প্রসঙ্গত, 'কনে দেখা আলো'র গল্পে দেখা গিয়েছিল অনুভবের দুর্ঘটনার পর সে স্মৃতি হারিয়েছে। লাজুকে আর চিনতে পারছে না। তবে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আর তারপরই কলেজ জয়েন করে সে। তখনই তার পড়াশোনায় ইতি টানার জন্য বনলতা রটিয়ে দেয় সেই অনুভবকে হত্যার চেষ্টা করেছে। সাংবাদিকরা তাকে ছেঁকে ধরে। এমনকী পুলিশও গ্রেপ্তার করে নায়িকাকে। কিন্তু অনুভবের স্মৃতি ফিরে আসায় সে বনলতার সাজানো মিথ্যের জাল থেকে লাজুকে বের করে। আগামীতে কোন খাতে এগোয় তাদের জীবন, সেটাই দেখার।














