জুন মাসে কেতন আগরওয়ালের হত্যা কাণ্ড নাড়িয়ে দেয় গোটা ভারতকে। মাত্র ২৫ বছর বয়সী এই ব্যবসায়ী প্রেমিকার জন্মদিন উদযাপন করতে গিয়ে তাঁর দ্বারাই খুন হন। লোহগড় দুর্গ থেকে প্রেমিক চেতনের সঙ্গে হাত মিলিয়ে কেতনকে হত্যা করেন সিয়া গোয়েল। বর্তমানে এই কেসের তদন্ত চলছে। আর সেই সময়ই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল।
যে চেতনের জন্য সিয়া কেতনকে হত্যা করল, বিয়ে করতে চায়নি, সেই প্রেমিকই আদতে তাঁকে ঠকাচ্ছিলেন! হ্যাঁ, পুলিশি তদন্তে এমনটাই জানা গিয়েছে। চেতনের আদতে সিয়া গোয়েল ছাড়াও একাধিক প্রেমিকা ছিল। একাধিক মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। শুধুই কি তাই? তাঁদের রীতিমত উত্তেজক, যৌনতায় ঠাসা মেসেজ পাঠাতেন। এমনকী এক প্রেমিকার জন্য ২ লাখ টাকা দিয়ে একটি আংটিও কিনেছিলেন। এই প্রেমিকাকে মুগ্ধ করতে ২ লাখ টাকা দিয়ে চেতন যে আংটি কিনেছিলেন জানেন সেই ২ লাখ টাকা কে দিয়েছিলেন? সিয়া। হ্যাঁ, ঠিকই পড়লেন।
সিয়া কেতনের থেকে বিয়ের কেনাকাটা করবেন বলে যে ১ কোটি টাকা নিয়েছিলেন, সেটা তিনি আদতে চেতনকে দেন। আর সেই ১ কোটি টাকা থেকেই ২ লাখ টাকা দিয়ে আরও এক প্রেমিকার জন্য আংটি কেনেন চেতন। ফলে বুঝতেই পারছেন, যাঁর জন্য কেতনকে হত্যা করলেন সিয়া, আদতে তাঁর দ্বারাই তিনি প্রতারিত হচ্ছিলেন। আর বর্তমানে এই তথ্য জানার পর আফসোস করা ছাড়া তাঁর আর উপায়ান্তর নেই।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কেতন এনিখ সিয়ার বাগদান হয়ে গিয়েছিল। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না সিয়া। কেতন তোতলা ছিলেন, কথা বলায় সমস্যা হতো তাঁর, এমনকী মাথায় পরচুল পরতেন। সবটা মিলিয়ে কেতনকে কখনও আকর্ষণীয় মনে হয়নি সিয়ার। তাই চেতনকেই বেছে নেন। তাঁর সঙ্গেই হাত মিলিয়ে কেতনকে হত্যার চেষ্টা করেন। লোহগড় দুর্গ থেকে কেতনকে ফেলার আগেও অতীতে একবার তাঁকে হত্যার চেষ্টা করেন সিয়া। কিন্তু সফল হন না। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কেতন সিয়ার জন্মদিন যেমন এলাহি ভাবে উদযাপন করেন, তেমন তাঁদের বিয়ের জন্যও দারুণ বন্দোবস্ত করেছিলেন। কিন্তু এর মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে, কেতনের মৃত্যুর মাস ঘোরার আগেই তার দাদুও না ফেরার দেশে পাড়ি দিলেন। বলাই বাহুল্য, নাতির মৃত্যুশোক তিনি নিতে করেননি। আগরওয়াল পরিবারে আবারও শোকের ছায়া নেমে এসেছে।















