টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফিরছে 'চন্দু চ্যাম্পিয়ন'?
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা 'চন্দু চ্যাম্পিয়ন'-এর দু'বছর পূর্তি উদযাপন করলেন। কবীর খান পরিচালিত এই ছবিটি কার্তিকের কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আবেগময় মাইলফলক। ছবির দু'বছর পূর্তিতে একটি পোস্ট করেন কার্তিক। পোস্টের শেষে কার্তিকের একটি রহস্যময় ইঙ্গিত ঘিরে দর্শকদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে। তিনি লিখেছেন, 'চ্যাম্পিয়নরা ফিরে আসবে।' এই বার্তায় অনেকেই অনুমান করছেন যে ছবিরর সিক্যুয়েল বা নতুন কোনও প্রজেক্ট নিয়ে আবার কাজ করতে পারেন কার্তিক ও কবীর খান জুটি। বর্তমানে তাঁর অনুরাগীরা সেই নতুন ঘোষণার অপেক্ষায় রয়েছেন। 'চন্দু চ্যাম্পিয়ন'-এর এই সাফল্য ও কার্তিকের এই ইঙ্গিত নতুন করে বলিপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ফের বিয়ের পিঁড়িতে উর্মিলার প্রাক্তন স্বামী
বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকরের প্রাক্তন স্বামী মোহসিন আখতার আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। বিবাহবিচ্ছেদের ঠিক দু'বছর পর, মোহসিন তাঁর নতুন জীবনসঙ্গিনী নিধা ভাটের সঙ্গে বিয়ে সেরেছেন। নিজের জীবনের এই নতুন অধ্যায় শুরু করার কথা মোহসিন নিজেই সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়েছেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি উর্মিলা ও মোহসিন আখতার অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন। তবে দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের পর, ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
'গদর ৩'-এ নানা পাটেকর?
বলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘গদর’-এর অনুরাগীদের জন্য এক সুখবর দিয়েছেন পরিচালক অনিল শর্মা। সম্প্রতি ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রতীক্ষিত ‘গদর ৩’ নিয়ে জোরকদমে কাজ চলছে। পরিচালক জানিয়েছেন, তাঁরা বর্তমানে ছবি ষর চিত্রনাট্য তৈরির পর্যায়ে রয়েছেন। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী ২০২৭ সালেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া অনিল শর্মা জানিয়েছেন, তিনি এই নতুন ছবিতে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরকে যুক্ত করার বিষয়েও আগ্রহী এবং তাঁর সঙ্গে এ নিয়ে প্রাথমিক কথাও বলেছেন।
















