কঙ্গনা রানাউত আর বিতর্ক যেন একসঙ্গে উচ্চারিত হয়। , বীর দাসের এক্স হ্যান্ডল পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী৷ বীর দাস সম্প্রতি সেই গুজবকে ‘সম্পূর্ণ কল্পকাহিনি’ বলে উড়িয়ে দেন।
বীরের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা লেখেন, “ধন্যবাদ, বীর। কিন্তু এই মহিলা কে? ইস! মনে হচ্ছে কোনও অদ্ভুত মানুষ নিজের বিকৃত যৌন কল্পনা পূরণ করতে আমাদের ব্যবহার করছে। আমি তোমার রক্ত খাচ্ছি আর তুমি এখনও এক দশক পরেও সেই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কাঁদছ। কতটা অদ্ভুত!”
এই গুজবটি আবার সামনে আসে, ২০১৪ সালের ছবি ‘রিভলভার রানি’-র শুটিং সেটের একটি পুরনো ঘটনা ফের প্রকাশ্যে আসায়।
সাংবাদিক একটি পডকাস্টে দাবি করেন, ‘রিভলভার রানি’ ছবির শুটিংয়ের সময় পরিচালক ‘কাট’ বলার পরেও কঙ্গনা বীরকে চুম্বন করতে থাকেন এবং এতে তাঁর ঠোঁট আহত হয়।
বিষয়টি পরিষ্কার করতে বীর দাস শনিবার এক্স-এ লেখেন, “সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিই, এই গল্প সম্পূর্ণ মিথ্যা। কঙ্গনা একজন সম্পূর্ণ পেশাদার শিল্পী ছিলেন এবং আমি এখনও মনে করি তিনি অত্যন্ত প্রতিভাবান। তাঁর বিরুদ্ধে এটি অন্যায় অপবাদ। কয়েক বছর পর আমার কমেডির কারণে তিনি আমাকে ‘সন্ত্রাসবাদী’ বলেছিলেন, কিন্তু শুটিং সেটে কোনও সমস্যা ছিল না।”
এর আগেও একই ধরনের দাবি সামনে এলে কঙ্গনা ব্যঙ্গাত্মকভাবে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তিনি মজা করে লিখেছিলেন যে হৃতিক রোশনের সঙ্গে তাঁর প্রকাশ্য বিতর্কের পর তিনি নাকি “বেচারা বীর দাসকে আক্রমণ করেছিলেন”। সেই সময়ও বীর দাস প্রশ্ন তুলেছিলেন, কেন এই গল্প বারবার সামনে আসছে।















