দু নম্বরী কারবার হয়েছে ঠিকই, তবে সেটা বাস্তবে নয় ঘটেছে টেলিভিশনের পর্দায়। প্রকাশ্যে এসেছে জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এর। এই ধারাবাহিক শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এবার আসছে আদিত্য ও পল্লবীর জীবনে নতুন টুইস্ট। গল্পে দেখা যাচ্ছে, আদিত্য পল্লবীকে অনেকদিন আগে থেকেই ভালবেসে ফেলেছে। আর তাই সে নিজের পরিচয় গোপন করে পল্লবীর সঙ্গে কথা বলে। এদিকে পল্লবী আদিত্যর গুণ্ডা স্বভাবের জন্য তাকে মোটেই পছন্দ করে না। 

কিন্তু আদিত্য ও মিস্টার চক্রবর্তী যে একই মানুষ সেটা এবার ধরে ফেলবে পল্লবী। পল্লবীর সঙ্গে প্রেমটা এগোচ্ছে ভেবে আদিত্য তার বন্ধুদের নিয়ে ভরা বাজারে উল্লাস করতে থাকে। সেই সময় পল্লবী এসে আদিত্যর গালে চড় মারে। তার মিথ্যে ধরে ফেলে আর তাকে অসম্মান করে চলে যায়। এবার কী করবে আদিত্য? পল্লবীর এত কাছাকাছি এসেও আবার দূরে চলে যাবে? নাকি পল্লবীর রাগ ভাঙিয়ে তার মনে জায়গা করতে পারবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

এদিকে, বিয়ের পর বিরাট বিপাকে ঝিনুক। সম্রাটের অদ্ভুত আচরণে ভয়ে কাঁটা সে। সম্প্রতি, জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে।‌ সেখানে দেখা যাচ্ছে, ঝিনুক বিয়ের পর সম্রাটের বাড়িতে আসার পর থেকেই নানা ঘটনা ঘটে চলেছে। সম্রাট ঝিনুককে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিচ্ছে না। অফিসে গেলেও সে সিসিটিভি ক্যামেরায় সারাক্ষণ ঝিনুকের উপর নজর রাখছে।

সম্রাটের নানা কাজকর্ম এবার আশ্চর্য লাগছে ঝিনুকের। সে সম্রাটের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করে। কিন্তু সম্রাট ঝিনুকের এই কৌতূহল কীভাবে দেখবে? সে কি আবার কোনও ভয়ঙ্কর কাজ করবে? সেই উত্তরের অপেক্ষায় ধারাবাহিকের আগামী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক।