'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি বিগত ৩-৪ সপ্তাহ ধরে একের পর এক চমক দেখিয়ে চলেছে। টিআরপিতে তার প্রমাণ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই উজি আর নিশার পরিচয় ফাঁস হয়ে গিয়েছে। এবার গল্পে আসছে কোন নতুন টুইস্ট? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে নতুন প্রোমো আনা হয়েছে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের। সেখান দেখা যাচ্ছে জেলে দিদির সঙ্গে দেখা করতে এসেছে উজি। জানায় সে ইউপিএসসি দেবে। এবং এই পরীক্ষা দিয়েই সে পুলিশ হবে। সে চায় সাইবার ক্রাইম সম্পূর্ণ ভাবে শেষ করতে। তাই এই পদক্ষেপ নিচ্ছে। বাবাকে দেওয়া কথা সে রাখবে। আর দিদিকেও ভুল করা থেকে আটকাবে। এই কথা শুনেই নিশা বলে, সে স্থির করে নিয়েছে কী করবে আগামীতে। সে প্রস্তুত। উজি যেন তার সঙ্গে লড়াই করতে এলে প্রস্তুত হয়েই আসে। বোন চলে যাওয়ার আগে সে অনুরোধ করে একবার তাকে জড়িয়ে ধরার। ফলে দুই বোনের সম্পর্কে যে এবার চিড় ধরল সেটা স্পষ্ট। কোন খাতে দুজনের জীবন এবার বয়, দিদিকে কী করে উজি শায়েস্তা করে, আদৌ করতে পারে কিনা সেই দিকেই নজর থাকবে। 

প্রসঙ্গত, এই ধারাবাহিকের গল্পে সম্প্রতি দেখানো হয়েছে উজি নিশাকে জানাচ্ছে যে সে ইউপিএসসি দেবে। এবং এই ভাবেই সে তার দিদিকে সৎ পথে ফেরাবে। এর আগেও সে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দিদির জন্য পারেনি। এবার সে বদ্ধমূল যে বাবাকে দেওয়া কথা রাখবে। তবে নিশাও চুপ থাকার পাত্রী নয়। কী ঘটে এই গল্পে সেটাই এখন দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)