বনি কাপুরের মেয়ে অংশুলার বিয়ের ছবি, ভিডিওতে ছেয়ে গিয়েছে নেটপাড়া। কখনও অর্জুন কাপুরও রণবীর সিংয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে, তো কখনও অংশুলার চূড়ার টুকরো তার দাদার গায়ে ভেঙে পড়ার ভিডিও। এবার নজর কাড়ল অংশুলার সৎ বোন জাহ্নবী কাপুরের মেহেন্দি। 

অংশুলার বিয়েতে বনি কাপুরের দুই পক্ষের ছেলে মেয়েরাই হাজির ছিলেন। বোনের বিয়েতে সকলে মিলে জমিয়ে আনন্দ, মজা করেছেন। আর সেই সময়ই পাপারাজ্জিদের নজর কাড়ল শ্রীদেবী কন্যা, জাহ্নবী কাপুরের মেহেন্দি। না, সেখানে লেখা নেই শিখর পাহাড়িয়ার নাম। তাহলে কার নাম লেখা প্রেমিকের বদলে? 

জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া বহুদিন ধরেই সম্পর্ক রয়েছেন। বিভিন্ন মন্দির, ইভেন্টে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু তাঁদের সেই সম্পর্কতে কি চিড় ধরেছে? বোনের বিয়ে উপলক্ষ্যে জাহ্নবী যে মেহেন্দি করেছেন তাতে কেন নেই শিখরের নাম? না, এমন কিছুই ঘটেনি। বহাল তবিয়তে রয়েছে জাহ্নবী এবং শিখরের সম্পর্ক। এমনকী প্রেমিকের নামই মেহেন্ডিতে রেখেছেন অভিনেত্রী, তবে একটু কায়দা করে। 

জাহ্নবী তাঁর মেহেন্দিতে সোজাসুজি শিখর পাহাড়িয়ার নাম লেখেননি। বরং তাঁর ডাকনাম, শিখু লিখেছেন। আর তাঁর এই কাজই বর্তমানে নেটপাড়ার চর্চার বিষয় হয়ে উঠেছে। বলাই বাহুল্য, জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া বলিউডের অন্যতম পাওয়ার কাপল। তাঁরা মাঝে মধ্যেই কাপল গোলস্ দিয়ে থাকেন অনুরাগীদের। এদিনও তার অন্যথা হল না। তাঁদের এই রোমান্টিক মুহূর্তটি সকলেরই নজর কেড়েছে। 

বোনের রিসেপশনে জাহ্নবী কাপুরকে মফ রঙের একটি শাড়িতে দেখা যায়। সঙ্গে পরেছিলেন জড়োয়ার গয়না। হালকা সাজে অনন্যা দেখাচ্ছিল শ্রীদেবী কন্যাকে।