টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


জ্যাকি শ্রফের শ্রদ্ধা নীলু ফুলেকে

বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ প্রয়াত কিংবদন্তি অভিনেতা নীলু ফুলের ১৭তম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় নীলু ফুলের একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লেখেন, "নীলু ফুলেজিকে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছি"। প্রার্থনার ইমোজিও জুড়ে দেন অভিনেতা।
মারাঠি ও হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন নীলু ফুলে। ২০০৯ সালের ১৩ জুলাই, ৭৮ বছর বয়সে খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। দীর্ঘ অভিনয়জীবনে তিনি ২৫০-রও বেশি মারাঠি ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন। পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ জনপ্রিয় হলেও, সমাজকর্মী ও নাট্যশিল্পী হিসেবেও তিনি সমান সম্মান অর্জন করেছিলেন। জ্যাকি শ্রফের এই শ্রদ্ধার্ঘ্য ফের একবার নিলু ফুলের অসামান্য অবদানকে স্মরণ করিয়ে দিল।

নতুন লুক সলমনের

বলিউড সুপারস্টার সলমন খান ফের নিজের নতুন লুকে চমকে দিলেন অনুরাগীদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে একেবারে কাউবয় অবতারে। কালো পোশাক, কাউবয় হ্যাট এবং স্টাইলিশ সানগ্লাসের সঙ্গে তাঁর গলায় নজর কেড়েছে ফিরোজা (টারকয়েজ) রঙের একটি পেনড্যান্ট। মজার বিষয়, লকেটের রং মিলেছে সলমনের বহু বছরের পরিচিত টারকয়েজ ব্রেসলেটের সঙ্গেও। আর এই অনন্য স্টাইলই মুহূর্তে নেটিজেনদের নজর কেড়েছে। অনুরাগীদের অনেকেই মন্তব্য করেছেন, ৫০ পেরিয়েও সলমনের স্টাইল ও ব্যক্তিত্ব আজও আগের মতোই আকর্ষণীয়। নতুন এই লুক দেখে অনেকেই তাঁর আসন্ন প্রকল্প নিয়ে জল্পনাও শুরু করেছেন।

রীতেশের সাফল্যের মন্ত্র 


রিয়েলিটি শো 'লক আপ ২'-এ আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা। শোয়ের এক প্রতিযোগী হতাশ হয়ে পড়লে তাঁকে সাহস জোগান অভিনেতা রীতেশ দেশমুখ। সেই সময় তিনি সলমন খানের বাবা ও বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের একটি অনুপ্রেরণামূলক উক্তি শোনান। রীতেশ বলেন, "ভাগ্য যদি তোমাকে লাথিও মারে, তবুও তুমি এগিয়ে যেও। থেমে থাকো না।" এই কথার মাধ্যমে তিনি বোঝান, জীবনে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেখান থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়াই আসল সাফল্য। রীতেশের এই বার্তা শুধু প্রতিযোগীকেই নয়, উপস্থিত সকলকেই অনুপ্রাণিত করেছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর এই মানবিক আচরণ এবং ইতিবাচক বার্তার প্রশংসা করছেন অনুরাগীরা।