সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'তারক মেহতা কা উল্টা চশমা' ছেড়ে দিচ্ছেন জেঠালাল?
কানাঘুষোয় শোনা যাচ্ছে 'তারক মেহতা কা উল্টা চশমা' ছেড়ে দিতে চলেছেন দিলীপ যোশী। তবে কি এই জনপ্রিয় শোয়ে জেঠালালের চরিত্রটি আর দেখা যাবে না? এমনই আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কেন 'তারক মেহতা কা উল্টা চশমা' ছেড়ে দিতে চাইছেন দিলীপ যোশী? জানা যাচ্ছে, পারিশ্রমিক সংক্রান্ত কোনও সমস্যার জেরেই তিনি এই শো ছাড়ার ভাবনাচিন্তা করছেন। তবে এখনও এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সবটাই রয়েছে জল্পনার পর্যায়।
'তুম্বদ ২' -এ গুরুত্বপূর্ণ ভূমিকায় আলিয়া!
সদ্যই মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ছবি 'আলফা'। কিন্তু বক্স অফিসে মোটেও ভাল ব্যবসা করতে পারছে না যশরাজ স্পাইভার্সের এই ছবিটি। বক্স অফিসে 'আলফা' বিশেষ দাপট না দেখালেও, নতুন প্রজেক্টের খবর দিলেন আলিয়া! জানা গিয়েছে 'তুম্বদ ২' ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। ২০ দিনের শুটিং করবেন। কিন্তু কোন চরিত্রে দেখা যাবে আলিয়াকে? সেটা এখনও জানানো হয়নি। শুধু এটুকুই বলা হয়েছে এই গল্পের অন্যতম বড় চমকের সঙ্গে জড়িয়ে থাকবেন অভিনেত্রী। সোহম শাহ 'তুম্বদ ২' ওয়েলকাম জানিয়েছেন আলিয়াকে। পোস্ট করেছেন ছবিও। আর পোস্টের ক্যাপশনে সোহম লেখেন, 'নতুন অধ্যায় শুরু হতে চলেছে।'
















