টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'সতলজ' দেখে দিলজিৎকে সমর্থন হরভজনের

ভারতে বিতর্কের জেরে নিষিদ্ধ হওয়া 'সতলজ' ছবি দেখে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি ছবির প্রশংসা করে লেখেন, "সত্যকে চিরদিন চাপা দিয়ে রাখা যায় না।" পাশাপাশি অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ-এর কাজেরও প্রশংসা করেন তিনি। হরভজনের এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। একাংশ তাঁর মন্তব্যকে সমর্থন করলেও, অন্যদিকে নতুন করে বিতর্কও শুরু হয়েছে। উল্লেখ্য, ছবি মুক্তির পর থেকেই নানা বিতর্কের মুখে পড়ে 'সতলজ'। সেই আবহেই হরভজনের প্রকাশ্য সমর্থন বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে।

যন্ত্রণা হতাশার ভার নিয়ে ফেরা সহজ ছিল না: সেলিনা 

'এটা আমার কামব্যাক নয়, ভারতের অন্যতম সেরা নারী  চরিত্রে ফিরলাম'। সিস্টার নিবেদিতার চরিত্রে সেলিনা জেটলিকে দেখে সকলেই মুগ্ধ কিন্তু অভিনেত্রী জানিয়েছেন ভারতে ফেরা সহজ ছিল না।  ৩২ কেজির সুটকেস নিয়ে ফিরেছিলাম৷ যন্ত্রণা, ট্রমা, নানা তথ্য সেই ভারী সুটকেসে৷ আমার জগতটাই বদলে গিয়েছে।" সম্প্রতি সেলিনা জেটলির বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে৷ সম্পর্কে বিচ্ছেদের সঙ্গে রয়েছে মানসিক আঘাত৷ এই যন্ত্রণার ভার সামলে জৌলুসহীন একটা চরিত্র অভিনয়গুণে কতটা উজ্জ্বল হয়ে ওঠে সেই দেখার অপেক্ষায় দর্শকরা৷

সেলিনা জেটলি বলেন, 'আমি বিশ্বাস করি সিস্টার নিবেদিতার মতো চরিত্রই একজন অভিনেত্রীর শিল্পগুণ বিচার করতে পারে৷ গ্ল্যামারাস চরিত্র মানেই সফল না৷ '


'রামায়ণ' ঘিরে বাড়ছে উন্মাদনা, রাম-সীতার প্রথম সাক্ষাতের দৃশ্যেই মুগ্ধ দর্শক

নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ছবি 'রামায়ণ'-কে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ট্রেলার প্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে এসেছে রণবীর কাপুর ও সাই পল্লবীর রাম-সীতার প্রথম সাক্ষাতের দৃশ্য। ছবির সেট থেকে ফাঁস হওয়া কিছু ঝলক এবং ভিএফএক্স-সমৃদ্ধ দৃশ্য নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর এবং সীতার ভূমিকায় সাই পল্লবীর রসায়ন দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। নির্মাতারা এখনও ট্রেলার প্রকাশ না করলেও, ছবির প্রতিটি আপডেটই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভারতীয় মহাকাব্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বড় পর্দায় তুলে ধরার এই প্রচেষ্টা নিয়ে সিনেমাপ্রেমীদের উৎসাহ এখন তুঙ্গে।