বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা তথা মডেল-অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানি-র জন্মদিনের পার্টি আকার নিল এক তুমুল অশান্তিতে। মুম্বইয়ের এক নামী রেস্তরাঁয় বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন উদযাপনের আয়োজন করেছিলেন জর্জিয়া। কিন্তু মাঝরাতেই সেই পার্টিতে ঘটে গেল এক চরম অনভিপ্রেত ঘটনা, যার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল। প্রকাশ্য রাস্তায় পাপারাৎজি ও মিডিয়ার সামনেই এক ব্যক্তির ওপর চরম চিৎকার করতে এবং অশালীন ভাষা ব্যবহার করতে দেখা গেল বার্থডে গার্ল জর্জিয়াকে।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাথমিকভাবে সবকিছু বেশ ভাল-ই চলছিল। রেস্তরাঁর বাইরে এসে জর্জিয়া কেক কাটেন, পাপারাৎজিদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাঁদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন। কিন্তু কেক কাটার পর্ব চলাকালীন-ই আচমকাই ছন্দপতন ঘটে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Timesapplaud trends (@timesapplaudtrends_)