আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
রামের হয়ে শ্রেয়ার কাছে ক্ষমা চাইলেন গৌতমী! কেন?
কিছুদিন আগে 'লক আপ ২' -এ শ্রেয়া কালরা অভিযোগ করেন রাম কাপুর তাঁকে জোর করে চুমু খেয়েছেন। আর এই ঘটনায় তিনি বেজায় অস্বস্তিতে পড়েছেন বলেও জানান। প্রথমে স্বামীর হয়েই সওয়াল করেন গৌতমী। তবে এবার তিনি রাম কাপুরের হয়ে ক্ষমা চাইলে শ্রেয়ার থেকে। 'লক আপ ২' -এর সাম্প্রতিক পর্বে এসেছিলেন গৌতমী। সঙ্গে ছিলেন শ্রেয়ার প্রেমিক ঋষভ জয়সওয়াল। এদিন এই শোয়ে এসে গৌতমী শ্রেয়ার কাছে গিয়ে হাত জোড় করে বলেন, 'মাতাজি, কোনও ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। উনি যদি আপনাকে খারাপ ভাবে ছুঁয়ে থাকেন, তাহলে আমি ওঁর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি।'
১৮ কেজি ওজন কমিয়েছেন রবি কিষাণ!
সম্প্রতি রবি কিষাণ জানিয়েছেন খাবার এবং সেটা খাওয়ার প্যাটার্ন বদলে তিনি ১৮ কেজি ওজন কমিয়েছেন। অভিনেতা জানিয়েছেন তিনি আগে ৯০ কেজি ছিলেন, এখন ৭২ কেজিতে কমেছে। অভিনেতার, 'আমি কীভাবে আর কী খাচ্ছি সেটা নিয়ন্ত্রণ করে ১৮ কেজি ওজন কমিয়েছি।' ড্রাই ফ্রুটস, স্যালাড খেয়েই তিনি অর্ধেক দিন কাটান, এছাড়া প্রয়োজনে প্রোটিন, ঘি এবং কার্বস খান।
হাতের সার্জারির পরই মন্দিরে পুজো দিতে ছুটলেন রাম চরণ
সম্প্রতি 'পেড্ডি' ছবির সেটে আহত হন রাম চরণ। এরপরই তাঁর হাতের কব্জির সার্জারি হয়েছে। একটু সুস্থ হয়েই মন্দিরে ছুটলেন তিনি পুজো দিতে। আয়াপ্পা মন্দিরে এদিন তিনি তাঁর স্ত্রী উপাসনার সঙ্গে পুজো দিতে আসেন। হাতে ব্যান্ডেজ এবং ব্যাগ লাগিয়ে পুজো দিতে আসেন তিনি। এসে মন্দিরের পুরোহিতদের সঙ্গে গল্প করেন। সেখানে গিয়ে তাঁরা গোসেবা করেন।
#RamCharan and his wife @upasanakonidela at Ayyappa swamy temple in Coimbatore today..🤝 RC had a wrist surgery in Ganga Hospital..✌️ pic.twitter.com/KRKhBMqg8z
— Laxmi Kanth (@iammoviebuff007)Tweet by @iammoviebuff007
















