গঙ্গা যে অর্জুনের ঢাল হয়ে উঠছে ক্রমশ সেটা গল্পের চলনে স্পষ্ট। এবার রূপালিকে বাঁচাতে গিয়ে আরও কাছাকাছি আসবে দুজনে? কোন চমক আসছে 'গঙ্গা'র গল্পে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে গঙ্গা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রূপালিকে বন্দি বানিয়ে রাখা হয়েছে। পুলিশি হেফাজতে সে। তার সঙ্গে থানায় দেখা করতে আসবে অর্জুন, গঙ্গা। সেখানেই তারা দু'জন রূপালিকে কথা দেয় যে, যেভাবেই হোক তারা তাকে নির্দোষ প্রমাণ করবে। এই বিপদ থেকে উদ্ধার করবে। রূপালিকে বাঁচাতে প্রমাণ জোগাড় করতে যায় গঙ্গা আর অর্জুন। আর সেটা করতে গিয়েই বিপদে পড়ে তারা।
অর্জুন এবং গঙ্গা দুষ্কৃতিদের ডেরায় গিয়ে ভিডিও করে। প্রমাণ জোগাড় করে। কিন্তু ওদের দেখতে পেয়ে যায়। নায়ক, নায়িকা পালালেও তাদের ধাওয়া করে দুষ্কৃতিরা। সেই সময় চেজিং দৃশ্যে কাছাকাছি আসে তারা। নায়ককে জাপটে ধরে বসে গঙ্গা। বাড়ে ঘনিষ্ঠতা। তবে কি এবার আরও কাছে আসবে তারা, ঘুচবে দূরত্ব? উত্তর আগামীতে পাওয়া যাবে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এই প্রোমো দেখে মোটেই খুশি নয় দর্শকরা। তাঁদের মতে ধারাবাহিকে সাহেব ভট্টাচার্যকে ঠিক ভাবে ব্যবহার করা হচ্ছে না। শোপিসের মতো রয়েছেন। অর্জুনের চরিত্রের আরও দাপট এবং স্ক্রিন প্রেজেন্স দাবি করছেন দর্শকরা। যদিও অনেকেই আবার এমন ধামাকেদার প্রোমো দেখে খুশি।
প্রসঙ্গত 'গঙ্গা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়। এটি প্রতিদিন রাত ৯ টা থেকে দেখা যায়। নাম ভূমিকায় রয়েছেন হিয়া মুখোপাধ্যায়। এর আগে দর্শক তাঁকে 'গীতা এলএলবি' ধারাবাহিকে দেখেছেন। তাঁর বিপরীতে রয়েছে 'কথা' ধারাবাহিকের 'এভি' অর্থাৎ সাহেব চট্টোপাধ্যায়। খলনায়িকার চরিত্রে এখানে দেখা যাচ্ছে কৌশাম্বি চক্রবর্তীকে। এই গঙ্গা এবং অর্জুনের কাছে আসার এই টানটান পর্ব দেখানো হবে আগামী ৮ থেকে ১০ জুন।