টিআরপি তালিকায় প্রতি সপ্তাহেই চমক দেখাচ্ছে গঙ্গা। সেরা পাঁচে জায়গা ধরে রেখেছে। এবার গল্পকে আরও জোরদার করে তুলতে আসছে নতুন চমক। নতুন বিপদে পড়তে চলেছে নায়ক, নায়িকা দুজনেই। কোন ষড়যন্ত্রের ফাঁদ পাতবে আবার মেঘনাদ?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে গঙ্গা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গঙ্গা পুজোর তোড়জোড় চলছে। আর সেদিন গঙ্গা দেবীকে ভোগ নিবেদন করার দায়িত্ব পড়ে অর্জুন এবং গঙ্গার উপর। দুজনে ভোগের বাটি নিয়ে নদীতে ঝাঁপ দেয়। আর সেই সময়ই নতুন প্ল্যান কষে মেঘনাদ।
একজন তীরন্দাজকে নদীতে পাঠায় সে, একটাই উদ্দেশ্যে গঙ্গাকে হত্যা করার। কিন্তু সে ব্যক্তি নদীতে ডুব দিয়ে যখন গঙ্গার দিকে তীর তাক করে সেই সময় হঠাৎই অনেক শুশুক এসে তাকে ঘিরে ধরে। ফলে সে লক্ষ্য তাক করতে পারে না কিছুতেই। ওদিকে ভোগ নিবেদন করে এত শুশুক দেখে অবাক হয়ে যায় গঙ্গা। এভাবেই কি তবে তারা বিপদ থেকে উদ্ধার হবে? নাকি বিপদ পিছু ছাড়বে না? উত্তর আগামীতে পাওয়া যাবে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)
প্রসঙ্গত, 'গীতা এলএলবি' ধারাবাহিকের পর স্টার জলসার হাত ধরেই ফের ধারাবাহিকে ফিরলেন হিয়া মুখোপাধ্যায়। এখানে তাঁর বিপরীতে রয়েছেন সাহেব ভট্টাচার্য। সাহেবকেও শেষবার একই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'কথা'য় দেখা গিয়েছিল। 'গঙ্গা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত ৯টা নাগাদ দেখা যায়। এই এক ঘণ্টার বিশেষ পর্ব আগামী ৩০ জুন সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, এই সপ্তাহে টিআরপি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের শেষ ১৫ মিনিট এবং 'গঙ্গা'। এই দুই ধারাবাহিক পেয়েছে ৪.৭। ষষ্ঠ স্থানে রয়েছে একসঙ্গে তিনটি ধারাবাহিক। 'গঙ্গা' ধারাবাহিকের শেষ ১৫ মিনিট, 'প্রতিজ্ঞা' এবং 'সংসারের সংকীর্তন'। এই তিনটি ধারাবাহিক পেয়েছে ৪.৫।