টলিউডে ধুন্ধুমার কাণ্ড! বিয়ের কদিনের মধ্যেই ঘর ভাঙছে জনপ্রিয় নায়িকার? শোনা যাচ্ছে তেমনটাই। অপমানিত হয়ে স্বামীর ঘর ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন। কিন্তু কে? কীই বা ঘটেছে? 

আসলে কথা হচ্ছে 'গঙ্গা' ধারাবাহিকের। এই ধারাবাহিকেই নায়কের উপর রাগ করে শ্বশুর বাড়ি ছেড়ে বাড়ি ফিরে গিয়েছে নায়িকা। একই সঙ্গে গল্পে আসছে বিরাট টুইস্ট। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'গঙ্গা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গঙ্গা তার বাড়ি ফিরে গিয়েছে। জানাচ্ছে সে বরাবরের মতো সেখানে ফিরে এসেছে। শ্বশুর বাড়ির সঙ্গে তাদের বিস্তর ফারাক। কিছুতেই মিল নেই দু'জনের। ফলে, সেখানে থাকা সম্ভব নয়। গঙ্গার এই কথা শুনে হতবাক হয়ে যায় তার পরিবার। যদিও গঙ্গা জানায় সে কারও মুখাপেক্ষী থাকবে না। সে নিজের পায়ে দাঁড়াবে। আগে সে যা কাজ করত সেটাই করবে। 

অন্যদিকে গঙ্গা এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় চিন্তায় পড়ে যায় অর্জুন। সে বোঝে যে গঙ্গা অপমানিত হয়ে বাড়ি ছেড়েছে। কিন্তু একই সঙ্গে সে ভাবতে থাকে স্ত্রীর নিরাপত্তার কথা। লকাই মস্তান জেলে থাকলেও তার লোকজন যে গঙ্গার ক্ষতি করতে পারে, সেটা জানে অর্জুন। সেই জন্যই সে উদ্বিগ্ন হয়ে পড়ে। এখন এটাই দেখার, অর্জুন কি সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে গঙ্গাকে ফিরিয়ে আনবে, তাকে রক্ষা করবে, নাকি সত্যিই আলাদা হয়ে গেল দু'জনের পথ? কী অপেক্ষারত তাদের আগামীতে? 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)