সম্প্রতি নীলম কোঠারির বাড়িতে এক আড্ডায় বলিউড পরিচালক ফারাহ খান তাঁর স্বামী শিরীষ কুন্দরের স্বভাব নিয়ে বেশ মজার কিছু কথা ভাগ করেছেন। ফারাহ জানান, শিরীষের স্বভাব অনেকটা সমীর সোনির মতোই। তাঁরা দু'জনেই পার্টিতে গিয়ে বেশিক্ষণ থাকতে পছন্দ করেন না এবং অনেক সময় না জানিয়েই চুপিচুপি পার্টি থেকে বেরিয়ে যান। 

সমীর নিজেই স্বীকার করেন যে একবার তিনি মজা করে বলেছিলেন, শিরীষ নাকি ফারাহর জন্মদিনের পার্টিতেও যাননি। এর কারণ হিসেবে ফারাহ জানান, সেটি কোনও ‘মাইলস্টোন’ জন্মদিন ছিল না, তাই হয়তো শিরীষ সেটিকে বিশেষ কিছু মনে করেননি।

আড্ডার ছলে ফারাহ আরও বলেন, “সমীরের আরেকটা সংস্করণ আমার বাড়িতেই রয়েছে।” নীলমও জানান যে, সমীর অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বদলে নিজের ঘরে একা থাকতেই বেশি পছন্দ করেন। ফারহা মজা করে বলেন যে তিনিও প্রায়ই বাড়িতে শিরীষকে খুঁজে পান না, তবে তা যে নেহাতই ঠাট্টা, তাও পরিষ্কার করে দেন।

প্রসঙ্গত, ফারাহ খান এবং তাঁর স্বামী শিরীষ কুন্ডারের বিয়ে হয়েছে প্রায় ২২ বছর। কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তাঁরা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন ২০০৮ সালে। দু'জনের প্রথম দেখা হয়েছিল ফারাহর পরিচালনায় আত্মপ্রকাশের ছবি 'ম্যায় হুঁ না'-র সময়। ফারাহ এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে তাঁদের সম্পর্ক শুরুতেই এত মধুর ছিল না।

একবার তিনি বলেছিলেন, "যখন আমি শিরীষের সঙ্গে দেখা করেছিলাম, তখন প্রথম ৬ মাস আমার মনে হয়েছিল যে আমার স্বামী সমকামী। আগে যখন আমি রেগে যেতাম তখন আমার বিরক্ত লাগত কারণ শিরীষ শুধু চুপ থাকত। চুপ থাকা এবং কোনও কথা না বলার জন্য আরও বেশি রাগ হত। যদিও এই বার কখনও দুঃখ প্রকাশ করিনি। শিরীষ ২১ বছরে কখনও আমার কাছে ক্ষমা চায়নি। এইভাবেই এগোচ্ছে আমাদের সম্পর্ক।"