টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

ধুরন্ধর ২- তে অরিজিতের গান শুনে আবেগঘন অনুরাগীরা 

ধুরন্ধর ২-তে রয়েছে অরিজিত সিং-এর একটি গান 'ফির সে'। গানটির সুরকার শাশ্বত সচদেব,  গানটি লিখেছেন ইরসাদ কামিল৷ কিছুদিন আগেই অরিজিৎ সিং সমাজমাধ্যমে ঘোষণা করেছিলেন নতুন কোনও সিনেমার গান আর তিনি গাইবেন না৷ এই ঘোষণার পর অনুরাগী থেকে খ্যাতনামী সকলেই অবাক হয়ে গিয়েছিলেন৷ তাই ধুরন্ধর ২ এর 'ফির সে' গানটিকে ঘিরে তৈরি হয়েছে আলাদা ভাললাগা৷ ভালবাসার মানুষকে দীর্ঘদিন পর দেখার পরের যে আকুতি সেই নিয়েই এই গান৷

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রশ্মিকা মান্দানা 

বিয়ের পর রশ্মিকা মান্দানা পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার৷ 'গার্লফ্রেন্ড'- এর জন্য তাঁর এই পুরস্কারপ্রাপ্তি।  গতকাল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির হাত থেকে এই পুরস্কার নিয়েছেন রশ্মিকা৷ এর আগে রশ্মিকা তাঁর অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন৷ তাঁর হিন্দি উচ্চারণের জন্য সমাজমাধ্যমে নানা সমালোচনা হয়েছিল। রশ্মিকার মতে এই পুরস্কার সেই সমালচনার জবাব৷ পুরস্কার নেওয়ার সময় রশ্মিকার সঙ্গে উপস্থিত ছিলেন শাশুড়িমা মাধবী দেবেরাকোন্ডা। বৌমার পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বসিত শাশুড়ি।

রণবীরকেও ছাপিয়ে গিয়েছেন, কার প্রশংসায় পঞ্চমুখ শোভা দে? 


মুক্তির আগে থেকেই ‘ধুরন্ধর ২’ নিয়ে তুমুল উত্তেজনা। ধুরন্ধর ২ তে রণবীরকে ছাপিয়ে গিয়েছেন অর্জুন রামপাল, মন্তব্য শোভা দে-এর৷ তাঁর মতে, অর্জুন রামপালের অভিনয়ের কাছে রণবীরের উপস্থিতি ফিকে হয়ে গিয়েছে৷ অন্যদিকে, রণবীর সিংয়ের অভিনয় নিয়ে তিনি খুব একটা উচ্ছ্বসিত নন বলেই ইঙ্গিত দিয়েছেন। অক্ষয় খন্নার অনুপস্থিতি নিয়েও মন্তব্য করেছেন শোভা দে। তাঁর মতে, এই সিক্যুয়েলে অক্ষয় খন্নাকে ভীষণভাবে মিস করা গেছে।