সংবাদসংস্থা মুম্বই: ৯০-এর দশকে এই অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল বলিউডের "প্রেম" সলমন খানের। তিনি সোমি আলি খান। সেই সময়ের বলিপাড়ার শিরোনামে ছিল দু"জনের মাখোমাখো প্রেম। এত বছর পরে আবারও নাম জড়াল তাঁদের। কেন?
সম্প্রতি মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কয়েক রাউন্ড গুলি চলার ঘটনায় সরগরম বলিউড। এবারে সেই বিষয়েই মুখ খুললেন ‘ভাইজান’-এর প্রাক্তন সোমি। মুম্বই সংবাদসংস্থার কাছে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ""সলমনের সঙ্গে যা হচ্ছে, তা যেন আমার শত্রুরও না হয়। এটা ওর প্রাপ্য নয়। আমার সমস্ত প্রার্থনা রয়েছে ওর সঙ্গে। এত খারাপ কারও সঙ্গে যেন না হয়, সেটা সলমন হোক বা শাহরুখ খান, কিংবা আমার কোনও প্রতিবেশীর।""
একদিন নিজের দেশ ছেড়ে মায়ানগরীতে পা রেখেছিলেন সোমি। স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু সলমনের সঙ্গে বিচ্ছেদ বদলে দেয় তাঁর জীবন। একান্ত সাক্ষাৎকারে সোমি বলেন, ""২৪ বছর বয়সে কেরিয়ার ছেড়ে আমি ইউএস চলে এসেছিলাম। কারণটা সারা বিশ্ব জানেন। এটা কোনও সিক্রেট নয়। আর এই মুহূর্তে যখন সলমনের বিপদ, আমি পুরনো কথা তুলে ওকে বিব্রত করতে চাই না। ""
প্রাক্তন অভিনেত্রীর মতে, প্রত্যেক মানুষই যথাযথ আইন প্রয়োগ, প্রমাণ এবং বিচার পাওয়ার যোগ্য। তাঁর কথায়, ""আমি কখনওই চাই না সলমন বা তার পরিবার কোনও কষ্ট সহ্য করুক। আমি ওর জন্য শুভ কামনা করি। আমি এবং আমার মা যখন এই ঘটনাটি জানতে পারি, আমরা হতবাক হয়ে যাই। আমরা প্রার্থনা করি, ও যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেই পরিস্থিতিতে যা সঠিক বলে মনে করেছিল, তাই করেছিল। তবে ও এখন যা অনুভব করছে, তা কারও প্রাপ্য নয়।”