ঘোষণা আগেই হয়েছিল। একই সঙ্গে জানা গিয়েছিল নাম ভূমিকায় থাকছেন কে। এবার প্রকাশ্যে এল 'দুলারী' ধারাবাহিকের নতুন প্রোমো। কোন ঝলক ফুটে উঠল দেবপ্রিয়া বসু অভিনীত এই ধারাবাহিকের প্রোমোতে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'দুলারী' ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখা যাচ্ছে দুলারী পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে থাকে। পড়াশোনায় তুখোড় সে। অভাব, অনটনেও সে পড়াশোনা ছাড়েনি। চায় পরীক্ষা দিয়ে দুর্দান্ত ফল করে কলকাতায় যেতে। সেখানকার কলেজে পড়তে। সেই কথা মতো, রাত জেগে পড়ে ভোরবেলা প্রথমে সাইকেল, তারপর বাসে করে পরীক্ষা দিতে যায়। পথে যার সঙ্গেই দেখা হয়েছে, তাকেই সে বলেছে, এই পরীক্ষায় সে দেখার মতো রেজাল্ট করবে। তারপর কলকাতা যাবে পড়তে। 

পরীক্ষা দিয়ে এসে দুলারী তার মাকে জানায় পরীক্ষা ভাল হয়েছে, কলকাতার কলেজে তার সিট পাকা। এই কথা শুনেই রেগে যায় দুলারীর মা। জানায় কলকাতায় যেতে দেবে না তাকে। রাগ করে বই ফেলে দেয় আগুনে। এমন অবস্থায় কী হবে দুলারীর স্বপ্নের? সে কি আদৌ কলকাতা যেতে পারবে পড়তে? উত্তর ধারাবাহিক শুরু হলেই বোঝা যাবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)