'দৃশ্যম ২' ছবির পরিচালক অভিষেক পাঠক বাবা হলেন। তাঁর এবং শিবালিকার সংসারে এল নতুন সদস্য। ছেলে না মেয়ে হল? জানা গিয়েছে এই তারকা জুটির মেয়ে হয়েছে। রবিবার, ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে জন্মগ্রহণ করেছে একরত্তি। 

এদিন সন্তান আসার খবর ঘোষণা করে সমাজমাধ্যমে অভিষেক পাঠক এবং শিবালিকা ওবেরয় লেখেন, 'মুহূর্তে আমাদের হৃদয় একটা নতুন মানে খুঁজে পেল যেন। ভালবাসা এবং কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি আমাদের কোল আলো করে আমাদের মেয়ে এসেছে। ১৯ এপ্রিল, ২০২৬। আনন্দিত বাবা মা, অভিষেক ও শিবালিকা।' সঙ্গে ছবিটির ক্যাপশনে তাঁরা লেখেন, 'আমাদের ছোট্ট লক্ষ্মী দেবী শুভ দিনে এসে গিয়েছে। বিশুদ্ধ আশীর্বাদ স্বরূপ।'

তাঁর এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন 'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজির নায়িকা ঈশিতা দত্ত। তিনি লেখেন, 'শুভেচ্ছা।' সঙ্গে লাল হৃদয়ের ইমোজি পোস্ট কেন। অহনা কুমরাও শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা জুটিকে। দর্শন কুমার ঋদ্ধিমা পণ্ডিত সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shivaleeka Oberoi Pathak (@shivaleekaoberoi)