বিনোদন জগতে ফের দুঃসংবাদ! মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। 

প্রসঙ্গত দিব্যাঙ্কা সিরোহী কেবল একজন অভিনেত্রী ছিলেন না, পাশাপাশি তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটে। ইনস্টাগ্রামে কয়েক লক্ষ ফলোয়ার তাঁর। 

জানা গিয়েছে, দিব্যাঙ্কা সিরোহী হরিয়ানা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তিনি আদতে উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। ২১ এপ্রিল তিনি তাঁর উত্তর প্রদেশের বাড়িতেই ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

দিব্যাঙ্কা সিরোহীর এই আকস্মিক এবং অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত তাঁর সহকর্মীরা। তাঁর মৃত্যুর খবর অনেকেই মানতে পারছেন না। শোকপ্রকাশ করেছেন ইতিমধ্যেই। যদিও দিব্যাঙ্কার মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

কে এই দিব্যাঙ্কা সিরোহী? উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা হলেও বর্তমানে তিনি তাঁর মা, বাবা এবং ঠাকুমার সঙ্গে গাজিয়াবাদে থাকছিলেন। চৌধুরী চরণ বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিসিএ পাশ করেছিলেন। পরবর্তীতে সিকিম থেকে এমবিএ করেন। তবে দিব্যাঙ্কা সিঙ্গল চাইল্ড নন। তাঁর দুই ভাই হিমাংশু, দীপাংশু এবং এক বোন জসমীত আছেন। মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

https://www.instagram.com/reels/DWD-Ascjy45/

ইনস্টাগ্রামে তাঁর ১.৩ মিলিয়ন ফলোয়ার। তাঁর টিকটকের একটি ভিডিও ভাইরাল হয়। সেখান থেকেই তিনি পরিচিতি পান। পরবর্তীকালে হরিয়ানার বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। ১৯ মার্চ তিনি শেষবারের মতো ইনস্টাগ্রামে কোনও পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে লিখেছিলেন, 'শিবা আমায় তোমার কাছে নাও'। সেই কথাই যেন বাস্তবে পরিণত হল মাত্র কয়েক দিনের মধ্যেই। দিব্যাঙ্কার মৃত্যুর খবর জানাজানি হতেই তাঁর অনুরাগীরা শোকপ্রকাশ করেছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Divyanka (@divyankaasirohi)