দিলজিৎ দোসাঁঝের কনসার্টে সম্প্রতি এক মন ভাল করা মুহূর্ত ঘটে গেল। আর সেই মুহূর্তের ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল। কী ঘটেছে? এদিন কনসার্টে দিলজিতের এক বিশেষ ভাবে সক্ষম অনুরাগী এসেছিলেন। তাঁর জন্য গায়ক এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে মুগ্ধ সকলে।
শুক্রবার, ১ মে দিলজিৎ দোসাঁঝ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে তিনি তাঁর এক বিশেষ ভাবে সক্ষম অনুরাগীকে মঞ্চে নিয়ে আসছেন। তারপর তিনি সেই অনুরাগীর পায়ে কাছে বসে পড়েন। আর গাইতে থাকেন তাঁর গাওয়া জনপ্রিয় গান 'হাস হাস'। তারকার থেকে এই ব্যবহার পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি সেই অনুরাগী। তাঁকেও রীতিমত উপভোগ করতে দেখা যায় এই মুহূর্তটি। গান গাইতে গাইতে গায়ক অনুরাগীর গালে হাত দিয়ে আদর করেন। তাঁর পায়ে হাত দেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)
দিলজিৎ দোসাঁঝ এদিন এই ভিডিওটি পোস্ট করে লেখেন, 'ক্যালগেরি অরা ট্যুর ২০২৬।' গায়ক, অভিনেতা এই ভিডিও পোস্ট করা মাত্রই নিমেষে সেটা নজর কেড়েছে নেটিজেনদের। গায়কের এই আচরণে মুগ্ধ তাঁরা। তাঁর এই বিনয়, সুন্দর ব্যবহারের তারিফ করেছেন অনেকেই। কেউ কেউ আবার তাঁকে ঈশ্বরের দূত বলেছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দিলজিৎ দোসাঁঝ বর্তমানে হবে অরা ট্যুরে রয়েছেন। ২৩ এপ্রিল ভ্যাঙ্কুভার থেকে শুরু হয়েছে এই সুরেলা সফর। গত ৩০ এপ্রিল ক্যালগেরিতে পারফর্ম করেছেন দিলজিৎ। আগামীতে এডমন্টন, উইনিপেগ, টরেন্টোতে পারফর্ম করবেন।
দিলজিৎ দোসাঁঝকে দর্শকরা শেষবার 'বর্ডার ২' ছবিতে দেখেছেন। আগামীতে তাঁকে ইমতিয়াজ আলির ছবি 'ম্যায় ওয়াপাস আয়ুঙ্গা' -তে দেখা যাবে। এটি দেশ ভাগের গল্প তুলে ধরবে। এই পরিচালক, অভিনেতার জুটিকে 'চমকিলা' ছবিতে কাজ করেছিল।