সোশ্যাল মিডিয়া এবং ওটিটি দুনিয়ার অন্যতম বিতর্কিত ও জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ -এর দ্বিতীয় সিজন নিয়ে এই মুহূর্তে তুমুল শোরগোল নেটপাড়ায়। গত ২০শে জুন ইউটিউব এবং নেটফ্লিক্সে হইচই ফেলে শুরু হয়েছে সময় রায়না-র এই শো। প্রথম পর্বেই  অতিথি হিসেবে হাজির হয়ে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ।

প্রথম পর্বের সাফল্যের পর দর্শকেরা যখন চাতক পাখির মতো দ্বিতীয় পর্বের অপেক্ষা করছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি হাড়হিম করা ভিডিও রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। ভাইরাল হওয়া ওই ক্লিপে দেখা যাচ্ছে—  বিশ্বের অন্যতম জনপ্রিয় দুষ্টু ছবির তারকা জনি সিন্স  এবং কোমাতোজে দাঁড়িয়ে রয়েছেন কমেডিয়ান সময় রায়নার পাশে! ভিডিওটি সামনে আসতেই দাবানলের মতো নেটপাড়ায় রটে যায় যে, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট সিজন ২’-এর পরবর্তী পর্বে অতিথি বিচারক হিসেবে আসতে চলেছেন এই দুই তারকা।

কিন্তু সত্যিই কি তাই? না কি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য মস্ত বড় কোনও  রহস্য?

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি প্রথম ঝলকে দেখলে বোঝার বিন্দুমাত্র উপায় নেই যে এটি ভুয়ো। জনি সিন্স এবং কোমাতোজের মতো আন্তর্জাতিক তারকাদের সময় রায়নার চেনা সেটে পোজ দিতে দেখে ভক্তদের উন্মাদনা আকাশ ছুঁয়েছিল। কারণ, সময় রায়না ওঁর শো-তে যেকোনও মুহূর্তে যেকোনও অপ্রত্যাশিত অতিথিকে নিয়ে আসার জন্য কুখ্যাত।

?ref_src=twsrc%5Etfw">June 27, 2026

 

তবে অনুসন্ধান করে জানা গিয়েছে, এই ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে এবং এটি কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে তৈরি!  হ্যাঁ, ঠিকই শুনেছেন। ডিপফেক প্রযুক্তির কারসাজিতে জনি সিন্স এবং কোমাতোজের মুখ বসিয়ে এই ভুয়ো প্রমোশনাল ক্লিপটি তৈরি করা হয়েছে। বাস্তবের মাটিতে সমায় রায়না, জনি সিন্স বা কোমাতোজের মধ্যে এমন কোনও মিটিং বা দেখাসাক্ষাৎ হয়নি।

এখনও পর্যন্ত ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর নির্মাতা বা খোদ সমায় রায়নার তরফ থেকে জনি সিন্সের শো-তে আসার ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা সিলমোহর দেওয়া হয়নি। সময় এই ভাইরাল ভিডিও নিয়ে কোনও মন্তব্যও করেননি। ফলে এই ভিডিওটিকে স্রেফ একটি ‘এআই প্র্যাঙ্ক’ ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না।

জনি সিন্সের ভিডিওটি ভুয়ো হলেও, সমায়ের শো-এর শো-এর পরবর্তী পর্বগুলি কিন্তু কম জমাটি হতে চলেছে না! মুম্বইয়ের ‘দ্য হ্যাবিট্যাট’  যেখানে এই শো-এর শুটিং হয়, সেখান থেকে সম্প্রতি আরও একটি আসল ভিডিও লিক হয়েছে।সেই ভিডিওতে দেখা গেছে, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক করণ আউজলা সেটে এসে সমায় রায়নাকে জড়িয়ে ধরছেন। শুধু তাই নয়, বিচারকের আসনে সমায়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ান ও ক্রিয়েটর তন্ময় ভাট -কেও। ফলে জনি সিন্সকে দেখার আশা মিটে গেলেও, করণ আউজলা আর তন্ময় ভাটের যুগলবন্দি যে আগামী পর্বলোকে ওটিটি-র ট্রেন্ডিং লিস্টে ১ নম্বরে রাখবে, তা বলাই বাহুল্য।