আসছে 'দেশু ৭'। ৩১ মে শুভ মহরত হয়ে গেল ছবির। তার কিছু টুকরো ঝলক এদিন প্রকাশ্যে আনা হল ছবির প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে। সেখানেই ছবি প্রসঙ্গে একাধিক চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন জানান তাঁদের জুটির আগামী ছবির নাম 'দেশু ৭'। এই বিষয়ে তিনি বলেন, 'আমাদের ছবির নাম দেশু ৭। আমাদের ছবির মহরত হয়ে গেল, শুটিং শুরু হয়ে যাবে। খুবই উত্তেজিত কারণ এত বছর পর আমরা দুজন একসঙ্গে কাজ করছি। তার থেকেও বেশি উত্তেজিত কারণ দেব পরিচালক হিসেবে থাকছে।' 

তাঁর কথার রেশ ধরেই দেব বলেন, 'আমিও খুবই উত্তেজিত কারণ শুভশ্রীর সঙ্গে কাজ করছি। দারুণ দুর্দান্ত একটা টিম।' এরপরই তিনি জানান রেগে গিয়ে ঘোষণা করেছিলেন ছবির। মেগাস্টার বলেন, 'সত্যি বলতে রেগেমেগে অ্যানাউন্স করেছিলাম। মানুষ আমাদের উপর যে আশা ভরসা রেখেছেন, যেভাবে টিকিট বিক্রি হয়েছে, যেখানেই আমরা যাচ্ছি সেখানেই যেভাবে প্রতিক্রিয়া পাচ্ছি, মানুষের যে উন্মাদনা সেটা যেন আমরা সবাই পূরণ করতে পারি, জাস্টিফাই করতে পারি। একটা ভাল বাংলা ছবি যেন সবাইকে উপহার দিতে পারি।'
শুভশ্রী জানান তাঁদের আসন্ন ছবিটি বাংলা ইন্ডাস্ট্রির 'খুব বড় একটা ছবি হতে চলেছে।' কবে আসছে দেশু ৭? আগের ঘোষণা অনুযায়ী পুজোতেই কি মুক্তি পাচ্ছে ছবিটি? এই বিষয়ে দেব বলেন, 'দেখা হচ্ছে পুজোতে যদি সব ঠিকঠাক থাকে।' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)