সবেই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন জীবন শুরু করেছিল। কিন্তু একি, বিয়ের মাস ঘোরার আগেই সংসার ভাঙছে জনপ্রিয় নায়িকার! তাঁকে ছেড়ে তাঁর বর বিদেশ চলে যাচ্ছেন। কেন? 

উপরে যা ঘটেছে, সব ঠিক হলেও, ঘটেছে পর্দায়। কথা হচ্ছে 'চিরসখা' ধারাবাহিকের। মিঠির সংসার ভাঙছে। এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে চিরসখা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মিঠি এবং কৃশানু রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। দুজনের সম্পর্কের ফাটলের কথা আগেই জানিয়ে গিয়েছিল। এবার সেটা আরও চওড়া হচ্ছে। কৃশানু জানিয়ে দেয় সে চলে যাচ্ছে। জবাবে মিঠি জানতে চায় কোথায়? কৃশানু জানায় তাদের দুজনের একসঙ্গে বাইরে যাওয়ার কথা ছিল, এটা এবার সে একাই যাবে। বরের কথা চুপচাপ মেনে নেয় অভিনেত্রী। ফলে এখন তাদের সম্পর্ক কোন দিক বাঁক নেয়, শেষ পর্যন্ত কী পরিণতি হয় সেটাই দেখার। 

অন্যদিকে ভোর ফোন করে কমলিনীকে জানায় স্বতন্ত্র কমলিনীর কাছে অস্বস্তিতে থাকে। স্বাভাবিক থাকতে পারে না। এও জানায় সে আজ ইনস্টিটিউটে যায়নি। স্বামীর নামে এসব শুনে স্বাভাবিক ভাবেই মেজাজ ঠিক রাখতে পারে না। নায়িকা। তাই স্বতন্ত্র বাড়ি ফিরে যেই জানায় যে ক্লান্ত বোধ করছে, ভাল লাগছে না, তখন তাকে না বুঝে, সহমর্মিতা না দেখিয়ে পাল্টা কথা শোনায় কমলিনী। জানায়, ভোর আজ যায়নি বলে চা ব্রেক নেয়নি, এক টানা কাজ করেছে তাই নিশ্চয় ক্লান্ত। ফলে মা এবং মেয়ে, দুজনের দাম্পত্য জীবন যে বিস্তর ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। আগামীতে কী ঘটে সেটাই এখন দেখার।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)