১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ ছবিতে তাঁদের প্রথমবার একসঙ্গে দেখেছিলেন অনুরাগীরা। তারপর একে একে ‘চেন্নাই এক্সপ্রেস‘, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’, ‘জওয়ান’-সবই ব্লকবাস্টার। দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের জুটি। আর এবার ফের ‘বাদশাহ’র সঙ্গে ষষ্ঠবার সঙ্গী হচ্ছেন দীপিকা৷

সম্প্রতি বিগ বাজেটের দুটো বড় সিনেমা থেকে সরে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' ও নাগ অশ্বিনের 'কল্কি 2898 এডি'র সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন তিনি৷ কিন্তু তাতে যে তাঁর এতটুকু আফসোস নেই সেই আভাস দিয়েছেন অভিনেত্রী৷ সমাজ মাধ্যমে শাহরুখের সঙ্গে ফের জুটি বাঁধার কথা ঘোষণা করেছেন ‘শান্তিপ্রিয়া’। জল্পনা মাফিক ‘ওম’-এর পরবর্তী ছবি ‘কিং’-এ থাকছেন দীপিকা পাড়ুকোন। 

আরও পড়ুনঃ ‘স্পিরিট’-এর পর এবার ‘কল্কি’-র সিক্যুয়েল, ফের প্রভাসের ছবি থেকে বাদ দীপিকা! হচ্ছেটা কী?

বিগত কয়েক মাসে ধরে দীপিকার শুটিংয়ের শিফট প্রসঙ্গে বক্তব্য নিয়ে বেশ জলঘোলা হয়েছে৷ দীপিকার নাম না করে অভিনেত্রীর বিরুদ্ধে 'কমবয়সি অভিনেতাদের অপমান ও গল্প ফাঁস' করার অভিযোগ আনেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা৷ যার রেশ ধরে বছরের শুরুর দিকেই অভিনেত্রী 'স্পিরিট' থেকে বাদ পড়েন বলে মনে করেন অনুরাগীরা। যদিও এনিয়ে সেসময়ে রণবীর ঘরণী কোনও মন্তব্য করেননি। বরং এক অনুষ্ঠানে তাঁর কাজ বেছে নেওয়ার নেপথ্যের কারণ ব্যাখ্যা করেন তিনি৷ নিজের কাজের প্রতি সততা বজায় রাখা এবং একনিষ্ঠতা থেকে তিনি মন থেকে সিদ্ধান্ত নেন বলে জানান নায়িকা। 

এরপর কয়েকদিন আগে বৈজয়ন্তী মুভিজ প্রযোজনা সংস্থা ঘোষণা করে 'কল্কি 2898 এডি'-র সিক্যুয়েলে দেখা যাবে না দীপিকাকে। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি 2898  এডি’ ছিল সাম্প্রতিক কালের সবচেয়ে বড় প্যান-ইন্ডিয়া রিলিজ। প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তৈরি এই সায়েন্স ফিকশন-মিথোলজি মিশ্রিত ডিস্টোপিয়ান কাহিনি ভারতীয় সিনেমায় এক নতুন মাইলফলক ছুঁয়েছিল। প্রভাসের অ্যাকশননির্ভর আখ্যানের মধ্যে দীপিকার পারফরম্যান্সের গভীরতা এবং হৃদয়স্পর্শী আবেগকে বিশেষভাবে প্রশংসা করেছিলেন। তাই এই ছবির সিক্যুয়েলে তাঁর চরিত্রের আরও বিস্তৃত যাত্রা দেখা যাবে বলে আশা করেছিলেন ভক্তরা। কিন্তু সাম্প্রতিক ঘোষণার পর সেই জায়গাতে তৈরি হয়েছে বড় শূন্যতা।পর পর দুটি ছবি থেকে দীপিকার সরে আসা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে। আর এরই মাঝে নিজের কাজ ও শাহরুখের সঙ্গে জুটি বাঁধা নিয়ে বার্তা দিলেন ‘পিকু’। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)