সংবাদসংস্থা মুম্বই: পর্দায় গায়ে কাঁটা দেওয়া স্টান্ট করা থেকে সুন্দরী নায়িকার বাহুডোরে বাঁধা পড়লেও অক্ষয় কুমার আদতে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই। তাঁরও রাগ হয়, দুঃখ হয়। ভালবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অসম্ভব রাগও হতো। সেই রাগ সামলাতে কী কী করতেন তিনি? এত বছরে এই প্রথম সে কথা ফাঁস করলেন এই বলি-তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন, টুইঙ্কল খান্নার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এবং তাঁদের সঙ্গে বিচ্ছেদও হয়। নয়া প্রজন্মকে বিচ্ছেদের কষ্ট সামলে ওঠার টোটকা হিসাবে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। বলেন, "দু-তিনবার বিচ্ছেদের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেই সময় এতটাই রাগ হতো যে তা সামলাতে বেশি করে ব্যায়াম করতাম। জমিয়ে খানাপিনা করতাম। আরও বেশি বেশি করে কাজ করতাম। কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছিলাম। একজন মার্শাল আর্টিস্ট হিসাবে এইভবে বিচ্ছেদ সামলে দাঁড়িয়ে উঠেছিলাম!"
জানিয়ে রাখা ভাল, নয়ের দশকে রবিনা ট্যান্ডন, শিল্পা শেট্টি, পূজা বাত্রার মতো বলি-নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয়। তবে কেন তাঁদের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল সে কথা নিয়ে আজ পর্যন্ত কোনওদিন মুখ খোলেননি 'খিলাড়ি'।