ঘোষণা আগেই হয়েছিল। এবার প্রকাশ্যে এল 'বিগ বস বাংলা'র ঝলক। আবারও ছোটপর্দায় ফিরছেন 'বাংলার বাঘ', সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে নতুন রূপে, নতুন দায়িত্ব নিয়ে এবং অন্য চ্যানেলে। 

এতদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি'র সঞ্চালনা করতে দেখা যেত। তবে এই সিজনে তিনি সেই দায়িত্ব পালন করবেন না। বরং তাঁর কাঁধে এখন নতুন দায়িত্ব, বাংলার নতুন রিয়্যালিটি শো, 'বিগ বস বাংলা'র। স্টার জলসার পর্দায় আসছে এটি। এটি প্রকাশ্যে এল তারই ঝলক। 

'বিগ বস বাংলা'র ঝলকে ফুটে উঠল একটি রয়েল বেঙ্গল টাইগারের ঝলক এবং তার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল। যদিও তাঁর মুখ দেখা যায়নি। ব্যাট বল হাতে ম্যাজিক করলেন, সঙ্গে বসলেন 'বিগ বস'-এর চেয়ারেও। নেপথ্যে শোনা গেল একটি র‍্যাপ সঙ্গীত। 

এতদিন 'বিগ বস' বললেই হিন্দি রিয়্যালিটি শোয়ের কথাই মাথায় আসত সকলের, সঙ্গে সলমন খান। এবার সেই সমীকরণ বদলাতে চলেছে। শীঘ্রই বাংলাতেও শুরু হচ্ছে তারকাদের নিয়ে 'বিগ বস বাংলা'। তবে কবে থেকে আসছে এই রিয়্যালিটি শো, কখন দেখা যাবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অতীতে বাংলায় এই শো সম্প্রচারিত হয়েছিল। সেখানে সঞ্চালক হিসেবে ছিলেন জিৎ। এবার তাঁর জায়গায় থাকবেন দাদা। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)