নিজস্ব সংবাদদাতা: ওটিটিতে শুরু হতে চলেছে 'বিগ বস্'-এর তৃতীয় সিজন। 'বিগ বস্ ওটিটি ৩' শোয়ের সঞ্চালকের দায়িত্ব এবার সামলাবেন বলি-তারকা অনিল কাপুর। তবে জানেন কি এবারের 'বিগ বস্'-এর ঘরের অন্যতম প্রতিযোগী হওয়ার ডাক পেয়েছিলেন জনপ্রিয় বাঙালি ইউটিউবার 'বং গাই' তথা কিরণ দত্ত। তবে সেই আমন্ত্রণে তিনি সাড়া দেননি। গোটা বিষয়টি নিজেই সমাজমাধ্যমে ফাঁস করেছেন এই ইউটিউবার। তা কেন মোটা টাকার বিনিময়ে 'বিগ বস্'-এর ঘরে অতিথি হওয়ার প্রস্তাব তিনি ফেরালেন? সেকথাও জানালেন 'বং গাই'।
বুধবার সমাজমাধ্যমের পাতায় কিরণ লেখেন, " বিগ বস্-এর হিন্দি ভার্সনের জন্য ডাক এসেছিল। না বলে দিয়েছি। জানি আমার জন্য এটা বড় সুযোগ ছিল কিন্তু আমি রিয়্যালিটি শো মেটেরিয়াল নই এবং আমি প্রচণ্ড বোরিং।"
এরপর বার্তা বাক্সে এই প্রসঙ্গে অনুরাগীদের বিভিন্ন সওয়ালের জবাব দিয়েছেন 'বং গাই'। কোনও রাখঢাক না রেখেই একজনের কমেন্টের জবাবে তিনি লিখেছেন, "আমি ঝগড়া হলে চুপ করে বসে থাকি। আমার জন্য এই শো না"। 'বিগ বস্' নিয়ে অন্য এক নেটনাগরিককে এই জনপ্রিয় ইউটিউবার লেখেন, "যতটুকু দেখেছি শোতে কাকে ভাল দেখাবে, কাকে খরাপ সেটা পুরোপুরি ওদের হাতে এটুকু বোঝাই যায়। আর সলমন খান এসে যা ইচ্ছে বলে যায়। ও নাকি বলে দেয় মানুষ হিসাবে কোনটা করা উচিত আর কোনটা নয়...এর থেকে মজার ব্যাপার আর কিছু হয় না"।
একজন নেটনাগরিকের আফসোস, এই শো যেহেতু গোটা দেশের মানুষ দেখেন তাই বাংলার প্রতিনিধি হতে পারতেন কিরণ। ইউটিউবারের ঝটিতি জবাব, বাংলার প্রতিনিধি হিসাবে তাঁর একটি পরিকল্পনা রয়েছে।চলতি মাসেই তা ঘোষণা করবেন তিনি। তবে সেটা কী বিষয়ে তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি কিরণ