রাবরই বেছে কাজ করেন তিনি। নয় নয় করে কেরিয়ারের এক দশক পেরিয়ে গিয়েছে, আজও যথেষ্ট ছকভাঙা চরিত্র নির্বাচন করেন বাসদদত্তা চট্টোপাধ্যায়। এবার তাঁকে দেখা যাবে উকিলের চরিত্রে।
ছোট পর্দা থেকে বড় পর্দা, সবেতেই দাপুটে অভিনয় করে এসেছেন বাসদত্তা। দু'বছর আগে ওটিটিতে পা রেখেছেন অভিনেত্রী। এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'আদালত ও একটি মেয়ে' -তে দেখা যাবে তাঁকে। এই সিরিজের হাত ধরে প্রথমবার হইচই প্ল্যাটফর্মে কাজ করেছেন বাসদত্তা। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার।
'আদালত ও একটি মেয়ে' সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে কৌশনী মুখোপাধ্যায়কে। এক কর্পোরেট কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অফিস পার্টি চলাকালীন অত্যাচারের সম্মুখীন হয় কৌশনীর চরিত্রটি। নিজের সম্মান বাঁচাতে শুরু হয় লড়াই। এরকমই এক টানটান গল্পে কৌশনীর উকিল হয়ে সওয়াল করেন বাসবদত্তা। অন্যদিকে, অভিযুক্তের উকিলের চরিত্রে থাকছেন কৌশিক সেন। আদালতে নির্যাতিতাকে কৌশিকের একের পর এক প্রশ্নবান এবং নিজের মক্কেলকে বাঁচাতে বাসবদত্তার মরিয়া চেষ্টা দর্শকের নজর কাড়বে। ইতিমধ্যে ট্রেলারে মিলেছে সেই ঝলক।
প্রসঙ্গত, 'আদালত ও একটি মেয়ে' সিরিজটি আদালতের মধ্যে সীমাবদ্ধ নয় কিংবা বলা চলে শুধুমাত্র একটি কোটরুম ড্রামা নয়। এই সিরিজটি এক নির্যাতিতা মেয়ের লড়াই। ট্রেলারে শুরুতেই দেখা যায়, থানায় এসে নিজের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে কৌশানী। অফিসের বসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে সে। কিন্তু মদ্যপ থাকার কারণে তার কথা কেউ বিশ্বাস করে না। তার হয়ে মামলা লড়তে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাসবদত্তা। এরপরই একের পর এক মোড়কে এগোতে থাকে গল্প।
প্রসঙ্গত, অভিনয়ের কাজের সঙ্গে সম্প্রতি নতুন দায়িত্ব পেয়েছেন বাসবদত্তা। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন তিনি। প্রথম দিন থেকেই ইন্ডাস্ট্রিকে নিয়ে বেশ কিছু নতুন চিন্তাভাবনা করে ফেলেছেন অভিনেত্রী।
