মুম্বইতে বসেছে ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকার এবং সানিয়া চান্ডোকের বিয়ের আসর৷ বলিউডের খ্যাতনামী ব্যক্তিরা এই বিয়েতে আমন্ত্রিত৷ বিয়ে উপলক্ষে এসেছেন ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চন৷   সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ঐশ্বর্যা-অভিষেকের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। 

ঐশ্বর্যা পরেছেন হালকা নীল রঙের আনারকলি। খোলা চুল আর উজ্জ্বল হাসিতে ঐশ্বর্যাকে বরাবরের মতোই সুন্দরী দেখাচ্ছে৷ অভিষেক পরেছেন কালো গলাবন্ধ কুর্তা এবং সাদা পাজামা৷ ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল৷ সাদা-কালো দাড়িতে ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট৷ 

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনও এসেছেন শচীন-পুত্রের বিয়েতে৷ জয়া বচ্চন পরেছেন ঘিয়ে রঙের শাড়ি। খোঁপায় রয়েছে ফুল।  অমিতাভ ঘিয়ে রঙের পাঞ্জাবির সঙ্গে নিয়েছেন কারুকাজ করা চাদর৷ 


এছাড়াও এসেছেন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে৷ পরনে ঘিয়ে রঙের ভারী কাজ করা শাড়ি৷ গলায় হার। হাত ধরে তাঁকে নিয়ে যেতেও দেখা গেল।  উপস্থিত হয়েছেন ফারহান আখতার৷ আস্তে আস্তে আরও খ্যাতনামীরা আসছেন৷ 

অর্জুন তেন্ডুলকারের সঙ্গে সানিয়া চান্ডোকের বন্ধুত্ব অনেকদিনের৷ সানিয়ার দাদু রবি ঘাইয়ের সঙ্গে শচীনের সম্পর্ক বহুদিনের৷ অর্জুন আইপিএল-এর কয়েকটি ম্যাচে খেলেছেন মুম্বই ইন্ডিয়ানস এর হয়ে৷ ক্রিকেটজগতেই নিজের নাম উজ্জ্বল করতে চান অর্জুন৷ সানিয়া ব্যবসা নিয়ে ব্যস্ত৷

মুম্বইয়ের ঘাই রেসিডেন্সে পারিবারিক অনুষ্ঠানে অর্জুন-সানিয়ার বাগ্ দান হয়েছিল ১৩ অগাস্ট ২০২৫।অর্জুন-সানিয়ার আলাপ হয়েছিল শচীন-কন্যা সারা তেন্ডুলকারের সুত্রে৷ সারার সঙ্গে সানিয়ার বন্ধুত্বের সূত্রে যাতায়াত শুরু হয়৷ অর্জুন-সানিয়ার আলাপ থেকে প্রেম এবং অবশেষে বিয়ে।