১৯৮০ সালে সাত পাকে বাঁধা পড়েন অপরা মেহতা এবং দর্শন জরিওয়ালা। কিন্তু মাত্র ২৩ বছরের মাথাতেই সেই সম্পর্কে ইতি টানেন তাঁরা। তবে জানেন কি তাঁদের সম্পর্ক ভাঙার নেপথ্যে রয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রীকে চূড়ান্ত অপমান করতেন বর্ষীয়ান অভিনেতা, সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপরা মেহতা তাঁর এবং দর্শনের দাম্পত্য জীবন, রসায়ন নিয়ে কথা বলেন। জানান তাঁদের বিবাহবার্ষিকীর দিনই তাঁর স্বামী তাঁকে ফোন করেন। সেই সময় একটি শোয়ের জন্য বিদেশে ছিলেন। ফিরছিলেন আমেরিকা থেকে। মধ্যরাতে ৩ টে নাগাদ ভারতে আসেন, ভোর ৫ টায় যখন তিনি বাড়ি ঢোকেন তখন রীতিমত বোমা ফাটান দর্শন।
অপরা জানান তিনি বাড়ি ঢুকতেই দর্শন জরিওয়ালা তাঁকে উদ্দেশ্য করে বলেন, 'আমি আর তোমায় ভালবাসি না। তোমাকে আর পছন্দ করি না। আমার দেখা, আমার জীবনের সব থেকে কুৎসিত মহিলা তুমি।'
প্রথমে স্বামীর বলা কথাগুলো ধরতেই পারেননি অপরা। কথা হারিয়ে ফেলেন। তারপর যখন বোধ হয় তখন তিনি অনুভব দর্শন সত্যিই তাঁকে সেই কথাগুলো বলেছে, এবং ও সেটা বিশ্বাস করে। এরপর একদিন দর্শন জরিওয়ালা তাঁকে, তাঁদের বাড়ি ছেড়ে চলে যান। কখনই ফিরে আসেননি। অপরা জানান আজও সেই বাড়িটা তাঁদের, অভিনেতার জন্য আজও সেই বাড়ির দরজা খোলা, তিনি চাইলেই ফিরে আসতে পারেন। কিন্তু অভিনেত্রী এও জানেন যে তাঁর স্বামী আর কখনই ফিরবেন না। চিরকালের মতো সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।
অপরার দাবি, 'আমি বলছি, ও কখনই আমার মতো কাউকে পাবে না। আর না আমি ওর মতো কাউকে পাব। আমার আলাদা থাকি, কিন্তু একে অন্যের সঙ্গে এখনও দারুণ কমফোর্টেবল। আমরা একে অন্যের না বলা কথা এখনও বুঝে যাই।'
প্রসঙ্গত, ২০০৩ সালে আলাদা হয়ে যান অপরা মেহতা এবং দর্শন জরিওয়ালা। তাঁরা দুজনেই বলিউডের ছোট এবং বড়পর্দার অতি পরিচিত মুখ। একাধিক প্রজেক্টে কাজ করেছেন।
















