চিন্নাস্বামীর চেনা গণ্ডি পেরিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) যখনই মাঠে নামে, গ্যালারিতে অনুষ্কা শর্মার উপস্থিতি দলের জন্য বাড়তি অক্সিজেন জোগায়। আর এবার যখন গুজরাট টাইটান্স (জিটি)-কে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হল আরসিবি, তখন নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না এই বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির স্ত্রী। ১৫৬ রান তাড়া করতে নেমে কোহলির অনবদ্য ও অপরাজিত ৫৮ রানের অতিমানবীয় ইনিংসের ওপর ভর করে আরসিবি যখনই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল, তখনই গ্যালারিতে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন অনুষ্কা।


ম্যাচের শেষ মুহূর্তে জয়ের রানটি আসতেই ক্যামেরার সব আলো গিয়ে পড়ে গ্যালারিতে বসা অনুষ্কার ওপর। সাদা রঙের একটি চমৎকার পোশাকে, গলায় ‘তুলসী মালা’ পরে থাকা অনুষ্কা দু’হাত হাওয়ায় ভাসিয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন। ওঁর মুখে তখন বিশ্বজয়ের চওড়া হাসি। পরের মুহূর্তেই পাশে থাকা এক বন্ধুকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন তিনি।

খেলার শুরু থেকেই আরসিবি-র প্রতিটি বলে অনুষ্কাকে গলা ফাটাতে দেখা গেছে। তবে ঈগল-চোখ নেটিজেনদের নজর এড়ায়নি ওঁর হাতের একটি বিশেষ আংটি। জানা গেছে, অনুষ্কা ওঁর হাতে যে আংটিটি পরেছিলেন, সেটি আসলে একটি ‘রাধা নাম জপ কাউন্টার’ (। কঠিন পরিস্থিতিতে দলের জন্য প্রার্থনা ও জপ করতে করতেই যে তিনি ম্যাচটি উপভোগ করছিলেন, তা স্পষ্ট।

 

?ref_src=twsrc%5Etfw">May 31, 2026

 

ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই বাইশ গজ থেকে সোজা গ্যালারির দিকে ছুটে যান রান-মেশিন বিরাট কোহলি। সামনে অনুষ্কাকে দেখেই আবেগপ্রবণ হয়ে শক্ত করে জড়িয়ে ধরেন। ট্রফি ধরে রাখার আনন্দ এবং দীর্ঘ লড়াইয়ের ক্লান্তি— সব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল দম্পতির সেই মায়াময় আলিঙ্গনে। একে অপরকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ আবেগঘন মুহূর্তে কাটান তাঁরা।

এরপর বিরাট অনুষ্কার হাত ধরে মাঠের ভেতরে নিয়ে আসেন এবং ট্রফি জয়ের উৎসবে শামিল হন। চ্যাম্পিয়ন স্কোয়াডের বাকি সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। কোহলি পরিবারের পাশাপাশি গোটা স্টেডিয়াম তখন ‘আরসিবি আরসিবি’ স্লোগানে কাঁপছে।

 

বহু বছর ট্রফির খরা থাকার পর, গত মরশুমে প্রথম আইপিএল খেতাব জিতেছিল বেঙ্গালুরু। আর ২০২৬ সালের এই ফাইনালে গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি নিজেদের ক্যাবিনেটে তুলল আরসিবি। অধিনায়ক ও ব্যাটার হিসেবে বিরাটের এই ঐতিহাসিক যাত্রার প্রতিটা পদক্ষেপে অনুষ্কা যেভাবে ছায়ার মতো পাশে থেকেছেন, তা আরও একবার প্রমাণ হল এই ফাইনালে। এর আগেও এই টুর্নামেন্টের একাধিক ম্যাচে বিরাটের উদ্দেশ্যে অনুষ্কার ফ্লাইং কিস বা গ্যালারির আবেগঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে এই ফাইনালের রাতের ‘বিরুষ্কা’ মোমেন্ট যে আরসিবি ভক্তদের হৃদয়ে চিরকাল স্পেশ্যাল হয়ে থাকবে, তা কি আর বলার অপেক্ষা রাখে?