হিন্দু ধর্ম নিয়ে অনুপম খের এর সমর্থন এবং একাধিক বক্তব্য প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ বেনজির আক্রমণ করলেন অনুপম খেরকে৷ অনুপম খের 'সাইকোফ্যান্টিক নেচারের' অর্থাৎ অন্যকে তোষামোদ করে চলতে পছন্দ করেন বলেও ভিডিওতে বলেন নাসিরুদ্দিন শাহ৷ 

তিনি বলেন,  "অনুপম খেরের মতো একজন ব্যক্তি এ বিষয়ে খুব সরব ছিলেন। আমার মনে হয় না তাঁকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে৷ ও একটা ভাঁড়। ন্যাশনাল স্কুল অব ড্রামা (NSD) এবং এফটিআইআই (FTII)-তে তাঁর সমসাময়িক অসংখ্য মানুষই তাঁর চাটুকার স্বভাবের সাক্ষ্য দিতে পারবেন। এটা যেন ওঁর রক্তেই মিশে আছে। তিনি নিজেও এটা বদলাতে পারবেন না।"

নাসিরুদ্দিন শাহের এই বক্তব্যের পালটা জবাব দিলেন অনুপম খের৷ নাসিরুদ্দিন শাহের মন্তব্যে ধর্ম নিয়ে খোঁচা দিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া অনুপম খের-এর। ভিডিয়ো বার্তায় 'জনাব' সম্বোধন করে অনুপম খের বলেন,  এর অভিযোগ নাসিরুদ্দিন শাহ সাহেব আপনি আমার সম্পর্কে যা বলেছেন সেই ভিডিও আমি দেখলাম৷ আপনি আমার তারিফ করে কিছু কথা বলেছেন, আমি ভাঁড়,  আমার কথাকে গুরুত্ব দেওয়া উচিত না৷ আমি সাইকো, এই তারিফ করার জন্য আপনাকে ধন্যবাদ, তবে আমিও আপনার কথাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না৷ আমি আপনার কোনও ক্ষতি করিনি কোনদিন৷ আপনাকে কোনদিন ছোট বড় কোনও কথা বলিনি৷" 

এখানেই থামেননি অনুপম খের৷ তিনি বলেন নাসিরুদ্দিন শাহ এত বড় অভিনেতা এত কিছু পাওয়ার পরেও হতাশায় ভুগছেন৷ অনুপম খের বলেন," আপনি জীবনে এত কিছু অর্জন করেছেন, এত বড় অভিনেতা আপনি তবুও সারাজীবন আপনি হতাশায় ডুবে থাকলেন৷ যদি আপনি দিলীপ কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলির সমালোচনা করতে পারেন,  তাহলে আমার সমালোচনা করাটাও আমি ইতিবাচক ভাবেই দেখছি৷ তবে আমি একা আপনার কথাকে গুরুত্ব দিচ্ছি না তা নয়৷ কেউই আপনার কথাকে গুরুত্ব দেয় না কারণ সকলেই জানেন, বহু বছর ধরে আপনি যা সেবন করেন তার ফলে কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বোধই আপনার কাজ করে না৷" 

ভিডিয়ো বার্তার শেষে অনুপম খের নাসিরুদ্দিন শাহের সুস্থতা কামনা করেছেন৷ তিনি বলেন, আপনি যদি এক-দু'দিনের জন্যও সুস্থ হতেন আমি খুশি হতাম৷ ঈশ্বর আপনার মঙ্গল করুন৷ আপনার শুভবুদ্ধির উদয় হোক৷" 

শেষে ধর্ম নিয়ে খোঁচা দিয়েছেন অনুপম৷ নাসিরুদ্দিন শাহকে উদ্দেশ্য করে বলেন, জানেন আমার শরীরে থাকা রক্তে কী আছে, আমার রক্তে আছে হিন্দুস্থান৷ এটাই বুঝে নিন৷ জয় হিন্দ৷ "