কেওড়াতলা মহাশ্মশানে পরিচালক অনীক দত্তর শেষকৃত্য সম্পন্ন হল৷ রীতি মেনে বাবার কাজ করলেন মেয়ে ঐশী৷ উপস্থিত ছিলেন প্রাক্তন স্ত্রী সন্ধি৷ শেষযাত্রায় উপস্থিত বিমান বসু, অগ্নিমিত্রা পাল, গৌতম ঘোষ, সুদীপা চ্যাটার্জি, ঊষশী চক্রবর্তী। পরিচালকের প্রিয় রবীন্দ্রসঙ্গীত গাইলেন সকলে৷ গাওয়া হল আগুনের পরশমণি।
রুদ্রনীল ঘোষ জানিয়েছিলেন, পরিবারের সিদ্ধান্ত মেনে আজ পরিচালক অনীক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে৷ পিস হেভেন থেকে পরিচালকের শবদেহ সকাল ১০ টায় নন্দন-এ আনা হয়েছে৷ সেখানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, লকেট চট্টোপাধ্যায় সহ টলিউডের অন্যান্যরা৷

সকাল ১১ টায় টালিগঞ্জের এনটিওয়ান স্টুডিওতে অনীক দত্তের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে৷ ২ ঘণ্টা স্টুডিওতে থাকবে অনীক দত্তের দেহ৷ বন্ধু সহকর্মী সকলে অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। দুপুর ১ টায় কেওড়াতলা মহাশ্মশানে অনীক দত্তর শেষকৃত্য৷

বৃহস্পতিবার পরিচালক অনীক দত্তর কন্যা ঐশী ফেরেন বিদেশ থেকে৷ তাঁর ফেরার জন্যই শেষকৃত্য শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে অনীক দত্তর নিথর দেহ নিয়ে আসা হয় নন্দন-এ৷ সাদা ফুলে চারপাশ ঢাকা৷ শববাহী গাড়িতে প্রয়াত পরিচালকের মরদেহ৷ গরমে সমস্যা হতে পারে তাই শববাহী গাড়ি থেকে মৃতদেহ বাইরে আনা হয়নি৷ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন সৃজিত মুখার্জি, অঞ্জনা বসু।
অনীক দত্তকে শ্রদ্ধা জানাতে উপস্থিত রূপা গাঙ্গুলি, শতরূপ ঘোষ, হরনাথ চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, চৈতালী দাশগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী
















