চলতি প্রজন্মের অভিনেত্রীদের পিআর স্ট্র্যাটেজি নিয়ে টুইট করে ক’দিন আগেই সংবাদ শিরোনামে এসেছিলেন ‘গদর’ ছবি খ্যাত অভিনেত্রী অমিশা পটেল। এদিন রবিবার ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে বি-টাউনের বর্তমান সমীকরণ নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন ‘কহো না... পেয়ার হ্যায়’ ছবির এই অভিনেত্রী। ওঁর স্পষ্ট দাবি— আজকের বলিউড থেকে পারস্পরিক সারল্য এবং সহ-অভিনেতাদের মধ্যকার আসল আন্তরিক বন্ধুত্ব সম্পূর্ণ হারিয়ে গিয়েছে।


রবিবার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ২০০০ সালের ব্লকবাস্টার ছবি ‘কহো না... পেয়ার হ্যায়’-এর শুটিং পর্বের একটি পুরনো ছবি শেয়ার করেন অমিশা। থাইল্যান্ডের ফুকেট শিডিউলের সেই ছবিতে দেখা যাচ্ছে, ছবির ‘সোনিয়া’ এবং ‘রোহিত/রাজ’ (হৃতিক রোশন) একটি সুন্দর রেস্তোরাঁয় বসে একসঙ্গে নৈশভোজ সারছেন।

 

 

 

ছবির ক্যাপশনে নিজের প্রথম সহ-অভিনেতার সাথে সেই সোনালী দিনগুলোর স্মৃতি রোমন্থন করে অমিশা লেখেন, “ভক্তদের জন্য রবিবাসরীয় থ্রোব্যাক ছবি— ফুকেতে ‘কহো না পেয়ার হ্যায়’-এর শুটিং শিডিউলের এক সন্ধ্যায় একটি সুন্দর রেস্তোরাঁয় আমার (রোহিত/রাজ) হৃতিক রোশনের সাথে আমি (সোনিয়া) ডিনার করছি! আজকের বলিউডে সহ-অভিনেতাদের মধ্যে সেই সারল্য আর আসল বন্ডিং বা আন্তরিকতার অস্তিত্ব আর নেই। আমি সত্যিই ভাগ্যবতী যে আমি এমন কিছু চিরস্থায়ী সম্পর্ক ও বন্ধুত্ব তৈরি করতে পেরেছিলাম।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ameesha Patel (@ameeshapatel9)