লন্ডনে অনুষ্ঠিত হল ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় দেখা গেল আলিয়া ভাটকে৷ লাল গালিচায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  আলিয়া যেভাবে কথা বলেন তার জন্য কটাক্ষ শুরু হয়েছে৷ নেটদুনিয়ায় অনেকেই বলছেন আলিয়া 'অতি অভিনয়' করেছেন৷ কটাক্ষের জবাবে কী বললেন আলিয়া?  

সাংবাদিকরা আলিয়াকে অনেক রকম প্রশ্ন করছেন৷ তার মধ্যে একটি প্রশ্ন ছিল, এমন এক ছবির নাম বলুন যেখানে ছবির ক্লাইম্যাক্সে দারুণ প্লট টুইস্ট আছে৷ এই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে পারেননি আলিয়া৷ বরং বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন৷ কিছুক্ষণ ভেবে আলিয়া গন গার্ল ছবির নাম বলেন৷ কিন্তু উত্তর দেওয়ার আগের মুহূর্তের ভিডিয়োই এখন ভাইরাল। 

যদিও আলিয়ার দাবি, ওই মুহূর্ত নিয়ে এত সমালোচনার কোনও মানে নেই৷ কারণ তিনি গন গার্ল ছবিটা অনেক বছর আগে দেখেছিলেন৷ তাই প্রশ্ন করার মুহূর্তে তার উত্তর দিতে সময় লেগেছে৷ ভাবতে সময় নেওয়া বা ভেবে উত্তর দেওয়ার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই৷ তাই আলিয়া ভাইরাল ভিডিয়ো ঘিরে অকারণ  চর্চা কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন৷