নিজস্ব সংবাদদাতা: ৪০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে প্রশংসা অর্জনের পরে পরিচালক গৌরব মদনের “বারাহ বাই বারাহ” ২৪ মে ভারতবর্ষে মুক্তি পেতে চলেছে৷ এটি বিরল ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি। প্রাচীন শহর বারাণসীর পটভূমিতে তৈরি করা হয়েছে এই ছবিতে রয়েছে "আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সংঘাত"-এর একটি সংক্ষিপ্ত চিত্রায়ন। আইএফএফকে, কেরালায় এই ছবি প্রথম আত্মপ্রকাশ করে। পরে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির প্রিমিয়ার হয়। ইতিমধ্যেই ঝুলিতে অনেকগুলি পুরস্কার। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস ভারত (গ্রাঁ প্রি, সেরা চলচ্চিত্র), পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (সেরা পরিচালক) এবং ডিওরামা "আইএফএফ" (সেরা ভারতীয় ফিচার ফিল্ম)-সহ একাধিক পুরস্কার জিতেছে ছবিটি।
ছবিতে জ্ঞানেন্দ্র ত্রিপাঠী, গীতিকা বিদ্যা অহলিয়ান, হরিশ খান্না, ভূমিকা দুবে, আকাশ সিনহা সহ একদল বিখ্যাত তারকা রয়েছেন। লেখক-প্রযোজক সানি লাহিড়ী ছবি প্রসঙ্গে বলেছেন যে ""ছবির আলোকচিত্র উপস্থাপন থেকে শুরু করে উৎসবে আত্মপ্রকাশ থেকে প্রেক্ষাগৃহে - গোটা জার্নিটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু স্মরণীয়। গল্প বলার জন্য বিশ্বাসযোগ্যতা এবং আবেগের ভারসাম্য বজায় রাখা দরকার। অভিনেতারা তাঁদের হৃদয় ঢেলে দিয়েছেন। এবং এই ছবিটা সত্যিই অনুপ্রেরণামূলক এবং অবিশ্বাস্যভাবে গর্বিত। "" ছবির ট্রেলর মুক্তি পেয়েছে ইতিমধ্যেই।
"বারাহ বাই বারাহ" লিখেছেন গৌরব মদন ও সানি লাহিড়ী। এটি জিগনেশ প্যাটেলের আমদাবাদ পিকচার্স দ্বারা প্রযোজিত ও উপস্থাপিত।