২ জুলাই রাত থেকেই গায়িকা এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর ফেসবুক পেজটি দেখা যাচ্ছে না৷ ১ জুলাই স্বামী তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে৷ দেবরাজের গ্রেপ্তারির পর থেকেই সমাজমাধ্যমে অদিতি মুন্সীকে নিয়ে কটাক্ষ ধেয়ে আসছে৷
অদিতি মুন্সীর ফেসবুক পেজে রাজনীতি এবং ভক্তিগীতি কীর্তন গানের ছবি ভিডিও দুই থাকত৷ রাজনৈতিক টানাপোড়েনে কি সঙ্গীতকেও বিদায় জানালেন অদিতি? প্রযুক্তিগত সমস্যা নাকি স্বেচ্ছায় নির্বাসন এই বিষয় স্পষ্টভাবে কিছু জানা যায়নি৷
স্বামীর অপরাধ তিনি জানতেন কিনা সেই নিয়েও সমাজমাধ্যমে চলছে জোর চর্চা৷ ২০২৬ এর বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্রে অদিতি মুন্সীর প্রতিপক্ষ ছিলেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি৷
তিনিও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেবরাজ চক্রবর্তীর করা দুর্নীতি অদিতি মুন্সীর সম্পূর্ণ অজানা এমনটা হতে পারে না৷ এমনকি বাচ্চার কারণেই আগাম জামিন পেয়ে জেলের বাইরে রয়েছেন অদিতি মুন্সী এই দাবিও করেছেন তরুণজ্যোতি৷
কিছুদিন আগেই অদিতি মুন্সী কলকাতার হাই কোর্টে স্বামীর সঙ্গে আগাম জামিনের আবেদন করেছিলেন৷ তরুণজ্যোতি তিওয়ারি অদিতি মুন্সীর ১৩০০ কোটির সম্পত্তি, সারেগামাপা-এর মঞ্চে সাফল্য, সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন৷
সমাজমাধ্যমে তর্ক বিতর্ক কটাক্ষের ঝড় সামলাতে না পেরেই কি ফেসবুক থেকে বিদায় নিলেন অদিতি৷ নাকি স্বামী দেবরাজের গ্রেপ্তারির কারণেই সমাজমাধ্যম থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন বিধায়ক গায়িকা অদিতি মুন্সী? এই বিষয় জানা যায়নি৷ যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত অদিতি মুন্সীর ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডলটি সক্রিয় রয়েছে৷















