বলিউড ও দক্ষিণী তারকাদের প্রতিটি পদক্ষেপই ক্যামেরাবন্দি হয়—এ যেন আজকের স্বাভাবিক বাস্তব। কিন্তু তারকাকে সম্বোধনের মুহূর্তেও কি খানিক সভ্যভব্য হওয়া যায় না? এই প্রশ্নই নতুন করে সামনে আনলেন শ্রুতি হাসন। পাপারাজ্জিদের জ্বালায় ও অযাচিত সম্বোধনে অতিষ্ঠ হয়ে পাল্টা দিলেন কমল হাসন-কন্যা। পাপারাৎজিদের অযাচিত সম্বোধন নিয়ে ফের একবার বিরক্ত প্রকাশ করলেন অভিনেত্রী শ্রুতি হাসন। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ক্যামেরার সামনে এক সাংবাদিক তাঁকে ‘মাম্মা’ বলে সম্বোধন করলে বেজায় চটে যান অভিনেত্রী।


বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসন বরাবরই নিজের গোপনীয়তা এবং সম্মান নিয়ে সচেতন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে এক পাপারাজ্জির উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, ছবি তোলার সময় এক পাপারাজ্জি তাঁকে ‘মাম্মা’ বলে ডাকলে শ্রুতি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠেন।

 

?ref_src=twsrc%5Etfw">April 18, 2026

 

 


ভাইরাল হওয়া সেই ভিডিওতে শ্রুতিকে গাড়ির বাইরে বেরোতে দেখা যায়। তখন সেখানে উপস্থিত পাপারাৎজিদের মধ্যে থেকে কেউ একজন তাঁকে ‘মাম্মা’ বলে সম্বোধন করেন। এই ডাকেই শ্রুতি রীতিমতো রেগে গিয়ে পাল্টা প্রশ্ন করেন, “কে তোমার মা? আমি তোমার মা নাকি? কী সব বলছ!” শ্রুতির এই সাহসী প্রতিক্রিয়ার পর নেটদুনিয়ায় তাঁর সমর্থনে অনেকেই এগিয়ে এসেছেন। নেটিজেনদের মতে, অভিনেত্রীদের ব্যক্তিগত পরিসরে ঢুকে এমন ধরনের ‘চিপকো’ সম্বোধন একেবারেই অনভিপ্রেত।


ব্যক্তিগত জীবন ও বিতর্ক একপাশে সরিয়ে রেখে শ্রুতি এখন কেরিয়ারে ভীষণ ব্যস্ত। ২০২৫ সালের ‘কুলি’-তে তাঁকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল। শীঘ্রই তাঁকে দেখা যাবে বিজয় সেতুপতির বিপরীতে ‘ট্রেন’ ছবিতে এবং দুলকির সলমনের সাথে ‘আকাসামলো ওকা তারা’ (-তে। তবে সবথেকে বড় চমক হিসেবে তিনি যুক্ত হয়েছেন এস এস রাজামৌলির আগামী ব্লকবাস্টার ‘বারাণসী’-র সঙ্গে। এই ছবিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

 

 

 


প্রসঙ্গত, এস এস রাজামৌলির পরিচালনায় এই ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারান অভিনীত এই ছবির গল্প গড়ে উঠেছে বারাণসী শহরকে কেন্দ্র করে, যেখানে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক মহাজাগতিক অ্যাস্টারয়েড । ছবির স্কেল বিশাল—১,০০০ থেকে ১,৩০০ কোটি টাকা বাজেটের এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল হতে চলেছে। হায়দরাবাদ, ওড়িশা এবং কেনিয়া জুড়ে শুটিং হয়েছে এই ছবির। আগামী ২৭ এপ্রিল, ২০২৭ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।